Tuesday, June 23, 2026

সৌর অভিযানের নেপথ্যে দক্ষিণ ভারতের কৃষককন্যা!

Date:

Share post:

মাত্র একদিন হয়েছে সূর্যের দেশে পাড়ি দিয়েছে ভারতের আদিত্য-এল১ (Aditya-L-1)। এটাই ISRO-এর প্রথম সৌর অভিযান। এই নতুন অভিযান নিয়ে আশাবাদী গোটা দেশ। সেই অভিযানের কাণ্ডারী এক মহিলা বিজ্ঞানী, আদিত্য-এল১ সৌর অভিযানের প্রজেক্ট ডিরেক্টর নিগার শাজী (Nigar Shaji)। তামিলনাড়ুর (Tamil Nadu) তেনকাশী জেলার শেনগোট্টই শহরে মেয়েটাই আজ আলোচনার শিরোনামে।

বাবা কৃষক, মাঠে জমিতেই তাঁর কাজ কিন্তু মেয়ের স্বপ্ন আকাশ ছোঁওয়ার। মেধার সঙ্গে পরিশ্রম আজ তাঁকে সাফল্যের চুড়ায় পৌঁছে দিয়েছে। মহাকাশ বিজ্ঞানের মতো জটিল বিষয়ে গবেষণার ক্ষেত্রে ভারতীয়রা মেয়েরা যে পিছিয়ে নেই সেটা আগেই বুঝিয়েছেন তাঁরা, সূর্য মিশনেও তার প্রমাণ মিলল। ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে নিগার ১৯৮৭ সালে ইসরোয় যোগ দেন। ২০১৩ সালে যখন বিজ্ঞানীরা এই মিশনের পরিকল্পনা করেন ঠিক তার দুবছরের মাথায় আদিত্য-এল১ অভিযানের দায়িত্ব পান তিনি। ৫৯ বছরের নিগার জানিয়েছেন যে এই অভিযান শুধু ভারতের নয়, বিশ্ব মহাকাশ গবেষণার সম্পদ হতে চলেছে। সব ঠিক থাকলে ১২৭ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সূর্যের পাড়ায় মহাকাশের এল ১ পয়েন্ট পৌঁছাবে আদিত্য। আর সেটা সম্ভব হবে মহিলা বিজ্ঞানীর হাত ধরে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...