Monday, April 6, 2026

মোদিরাজ্যের ছায়া উত্তরপ্রদেশেও! কাজে গিয়ে ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

শনিবার মোদিরাজ্যের (Gujrat) পর এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ডবল ইঞ্জিন রাজ্যে (Double Engine State) মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে(Gaziabad) কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিন পরিযায়ী শ্রমিকের। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি যোগীরাজ্যে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে একের পর এক ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যে কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম প্রতুল মণ্ডল (৩৩)। মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রামের পঞ্চায়েতের অন্তর্গত সিংপাড়া এলাকার বাসিন্দা তিনি। পয়সা রোজগারের তাগিদে তিনমাস আগে রাজমিস্ত্রির কাজ করতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দেন প্রতুল। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুপুরে কাজের জায়গা ছেড়ে খাবার খেতে বের হন তিনি। সেই সময় এক দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই শ্রমিক। এরপর তড়িঘড়ি প্রতুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার মৃত্যু হয় তাঁর। এদিকে, ছেলের মৃত্যুসংবাদ প্রতুলের খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, কাজের জন্য বাইরে চলে গিয়েছিল সে। গত বৃহস্পতিবার দুপুরে খেতে বেরলে গাড়ি ধাক্কা মারে ওকে। কেউ কেউ আবার বলছে ২৪ তলার উপর থেকে পড়ে গিয়েই নাকি মৃত্যু হয়েছে তাঁর।

বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয় রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিকের। কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। ঘটনার রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদেরই তিন শ্রমিক গাজিয়াবাদে কাজে গিয়ে প্রাণ হারান। শনিবারও দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিক মোদিরাজ্য গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারান। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশে বাংলার শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...