Tuesday, April 7, 2026

‘নতুন স্বপ্ন দেখা শুরু লাল-হলুদের’, ডার্বি হারের পর বললেন কুয়াদ্রাত

Date:

Share post:

শেষ ২০১২ সালে ট্রফি ঢুকেছিল ইস্টবেঙ্গল ক্লাবে। তারপর আর কোন ট্রফি আসেনি লাল-হলুদে। তবে চলতি মরশুমে কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে সেই ট্রফি জয়ের আসায় বুক বেঁধে ছিল ইস্টবেঙ্গল সমর্থক। ডুরান্ড ফাইনালে সেই স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর ছিলেন লাল-হলুদ ফুটবলাররা। তবে শেষ রক্ষা হল না। মোহনবাগানের কাছে ১-০ গোলে হারে কুয়াদ্রাতের দল। ট্রফি জয় হলো না। যদিও এতে ভেঙে পরতে নারাজ ইস্টবেঙ্গল। বরং ডুরান্ড ফাইনালে রানার্স ট্রফি এবং পদক প্রাপ্তি থেকেই নতুন স্বপ্ন দেখা শুরু লাল-হলুদের। ম‍্যাচ শেষে এমনটাই জানালেন ইস্টবেঙ্গল কোচ।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে কুয়াদ্রাত বলেন, “মোহনবাগান ১০ জন হয়ে গিয়ে মরিয়া চেষ্টা করেছে। আমরা সুযোগটা নিতে পারিনি। তবে আমরা ডুরান্ড কাপের ফাইনালে উঠেছি। গত কয়েক বছরের ব্যর্থতার পর এটা ইতিবাচক দিক। মোহনবাগান আইএসএলে আসার পর তিন বছর লেগেছে চ্যাম্পিয়ন হতে। আমরা নতুন স্বপ্ন দেখা শুরু করেছি। আইএসএল শুরু হবে। দল ভাল ফল করবে বলেই আমার বিশ্বাস।”

এদিনও মোহনবাগানের ৩৪ জন ফুটবলার রেজিস্ট্রেশন করা নিয়ে মুখ খোলেন কুয়াদ্রাত। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,”২৩টি দল এক নিয়ম মেনে খেলে, আর একটি দলের জন্য আলাদা নিয়ম। মোহনবাগান কেন ৩৪ জন ফুটবলার রেজিস্ট্রেশন করাবে? সবার জন্যে একটা নিয়ম, শুধু একটা দলের জন্যে আলাদা, এটা তো হতে পারে না।” এদিকে, ফাইনালে গুরুতর চোট পেয়েছেন ইস্টবেঙ্গলের অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে। সোমবার তাঁর চোটের এমআরআই হবে। তখনই জানা যাবে তাঁর চোট কতটা গুরুতর।

আরও পড়ুন:ডুরান্ড কাপে পুরস্কার মূল‍্য কত পেল ইস্ট-মোহন? সোনার বুট-গ্লাভস বা কে পেলেন? চলুন জেনে নেওয়া যাক

 

 

 

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...