Tuesday, June 23, 2026

ডুরান্ড কাপে পুরস্কার মূল‍্য কত পেল ইস্ট-মোহন? সোনার বুট-গ্লাভস বা কে পেলেন? চলুন জেনে নেওয়া যাক

Date:

Share post:

১২৩ তম ডুরান্ড কাপ জয় মোহনবাগান সুপার জায়েন্টের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসিকে ১-০ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। এই জয়ের ফলে মরশুম শুরু হল ডুরান্ড ট্রফি দিয়ে। ডুরান্ড জয় করে ট্রফির পাশাপাশি ৬০ লক্ষ‍ টাকা পেল সবুজ-মেরুন। রানার্স দল ইস্টবেঙ্গল পেল ৩০ লক্ষ টাকা।

মোট পুরস্কারের পাশাপাশি ছিল ব‍্যক্তিগত পুরস্কারও। প্রতিযোগিতার সেরা ফুটবলার হলেন ইস্টবেঙ্গলের নন্দকুমার। চার লক্ষ টাকা পুরস্কার পেলেন তিনি। সব থেকে বেশি গোল দিয়ে সোনার বুট পেলেন মহমেডানের ডেভিড লালহানসঙ্ঘা। তিনিও চার লক্ষ টাকা পেলেন। সেরা গোলরক্ষক হিসাবে সোনার গ্লাভস পেলেন মোহনবাগানের বিশাল কাইথ। তিনিও চার লক্ষ টাকা পুরস্কার পেলেন।

এদিন ফাইনালে লাল-হলুদকে ১-০ গোলে হারিয়ে ১৭ বার ডুরান্ড চ‍্যাম্পিয়ন হল মোহনবাগান। ম‍্যাচের ৭১ মিনিটে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। প্রতি-আক্রমণ থেকে বল ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:কলম্বোয় টানা বৃষ্টি , সরতে পারে এশিয়া কাপে সুপার-৪-এর ম‍্যাচ : সূত্র

 

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...