Friday, April 3, 2026

স্লিপ মোডে যাওয়ার আগে ‘চমক’ প্রজ্ঞানের! এবার ‘বাড়ি তৈরি’ করা যাবে চাঁদে?

Date:

Share post:

হাতে আর মাত্র দুদিন। তারপরেই স্লিপ মোডে চলে যাবে প্রজ্ঞান (Pragyan)। কিন্তু শেষমুহূর্তে বড় আপডেট দিল রোভার (rover)। চাঁদে বসবাস করার দিকে সিলমোহর দিল চন্দ্রযান ৩ (Chandrayaan3)। গত ২৩ অগাস্ট সন্ধ্যা ৬.০২ মিনিটে ল্যান্ডার ‘বিক্রম’ (Vikram) চাঁদের তাপমাত্রা মাপতে গিয়ে দেখেছে তাপমাত্রা চাঁদের উপরের ২ সেমি স্তরের নিচ থেকে ৮ সেমি নামতেই একলাফে ৬০ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। অর্থাৎ এটা বসবাসের উপযুক্ত হওয়ার লক্ষণ হতে পারে। দিনের শেষ হওয়ার আগেই বড় সুখবর মিলেছে ইসরোর তরফে।

এমনিতেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ সহজ ছিল না। তবে বিশ্বের অন্য কোনও দেশ যেটা করেনি সেটা ভারত করে ইতিহাস তৈরি করেছে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল যে কেন দক্ষিণ মেরু? এবার উত্তর মিলল। আসলে চাঁদের দক্ষিণ মেরুতে নামার মূল কারণ ছিল, ওই অঞ্চল বসবাসের যোগ্য কিনা তা খতিয়ে দেখা। যে কাজ রোভার নিখুঁত ভাবে করেছে এবং সেখানেই মিলছে গ্রিন সিগন্যাল। চাঁদে কোনও আবহাওয়ামণ্ডল নেই। তাই দিনের সময় তার তাপমাত্রা পৌঁছয় ১২৩ ডিগ্রি সেলসিয়াসে। আবার রাতের বেলায় তা একেবারে শীতল হয়ে যায়। তখন তাপমাত্রা নেমে যায় মাইনাস ২৩৩ ডিগ্রি সেলসিয়াসে। চাঁদের মাটিতে অক্সিজেনের সন্ধান পয়েছে। সালফার, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ ও অ্যালুমিনিয়ামও রয়েছে। ফলে চাঁদে বাড়ি তৈরি করতে গেলে তা বরফের স্তরের কাছেই করতে হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...