Friday, April 3, 2026

বড় ম‍্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি, ময়দান থেকে গ্রে.ফতার চার

Date:

Share post:

আজ বড় ম‍্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিটের জন‍্য হাহাকার দুই দলের সমর্থকদের মধ‍্যে। এরমধ্যেই অভিযোগ উঠেছিল চড়া দামে ডার্বির টিকিট ব্ল্যাক করার।আর সেই অভিযোগে চারজনকে গ্রেফতার করল ময়দান থানা পুলিশ। জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল-মোহনবাগান ফাইনালের টিকিট দ্বিগুণ দামে বিক্রি করছে তারা। ময়দানে ইস্টবেঙ্গল তাঁবুর কাছে লেসলি ক্লডিয়াস সরণী থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ডুরান্ড ফাইনালের বেশ কিছু টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা হানা দেন ইস্টবেঙ্গল তাঁবুর সামনে লেসলি ক্লডিয়াস সরণীতে। সেখান থেকেই চারজনকে গ্রেপ্তার করা হয়। ময়দান থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন অজয় শেঠ (৪৯), মুশির আহমেদ (৪৯), ওমপ্রকাশ শেঠ (৫১) এবং মহম্মদ রশিদ (৫৩)। টিকিটের কালোবাজারির ক্ষেত্রে তাঁরা ময়দানের পরিচিত মুখ বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাঁদের রবিবার আদালতে হাজির করানো হবে।

ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান ওঠার পর থেকেই বড় ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ‍্যে। ডুরান্ড কমিটি চাহিদার তুলনায় কম টিকিটের ব্যবস্থা করায় টিকিট নিয়ে গত কয়েক দিন ধরেই হাহাকার চলছিল ময়দানে। কম টিকিট দেওয়ায় ডুরান্ড কমিটির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করেছেন ইস্টবেঙ্গল কর্তারাও।

আরও পড়ুন:বাদ সঞ্জু দলে রাহুল-ঈশান, শনিবার হয়ে মধ‍্যরাতে হয়ে গেল বিশ্বকাপের দল : সূত্র

 

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...