Wednesday, June 24, 2026

রবিবাসরীয় দুর্ভো.গ, বন্ধ ডাউন লাইনে ট্রেন চলাচল!

Date:

Share post:

রবিবারের মতো ছুটির দিনেও দুর্ভোগ পিছু ছাড়লো না রেলযাত্রীদের। কোনও ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে রইলেন যাত্রীরা। ট্রেনের দেখা নেই। সকাল থেকেই এক গুচ্ছ ট্রেন বাতিল করে পূর্ব রেল। বেলা বাড়তেই ভোগান্তি বাড়ে। পরপর ট্রেন বাতিল হতে থাকে। যদিও এই সমস্যা শুধুমাত্র হাওড়া গামী ডাউন লাইনে দেখা যায়। আপ ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তারকেশ্বর, ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, মেমারি, শ্রীরামপুর লোকাল সহ একাধিক ট্রেন বাতিল হয়। সমস্যা বাড়ে ১১ টার পর থেকে। ডাউনে দীর্ঘ সময় ধরে ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের ক্ষোভ বাড়ে।

সকাল থেকে কখনও এক ঘণ্টা আবার কখনও দেড় ঘণ্টা দেরিতে ট্রেন হাওড়া পৌঁছতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। শেওড়াফুলি শ্রীরামপুর স্টেশনে স্টেশন মাস্টারের ঘরে বিক্ষোভ দেখান যাত্রীরা। দুপুর একটা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দিনের পর দিন মেন লাইনের ট্রেন চলাচল নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। রেলে কাজ চলছে বলে বারবার ট্রেন বাতিলের কথা জানানো হচ্ছিল। কিন্তু পুজোর আগে রবিবার এভাবে ট্রেন বন্ধ এবং বাতিল হওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...