Tuesday, April 7, 2026

যোগীরাজ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! ম.র্মান্তিক পরিণতি দু’জনের

Date:

Share post:

যোগীরাজ্যে (Yogi State) বাড়ি ভেঙে বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাবাঁকিতে (Barabanki) একটি দোতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দু’জনের। তবে ধ্বংসস্তূপের ভিতরে একাধিক মানুষ আটকে পড়েছেন বলে খবর। সোমবার ভোররাত ৪টে নাগাদ এমন দুর্ঘটনা ঘটে। এদিকে আহতদের উদ্ধার করতে জোরকদমে কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management Team)। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দু’জনের অবস্থা এতই গুরুতর ছিল যে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় তাঁদের। তবে মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের পরিবারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে আচমকা এভাবে বাড়ি ভেঙে পড়ায় বড়সড় প্রশ্নের মুখে যোগী প্রশাসন।

এদিন ভোরে বারাবাঁকিতে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ার খবর পায় স্থানীয় প্রশাসন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বাড়িটিতে ১৯ জন রয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। জানা যায়, ওই বাড়িতে থাকা একটি পরিবারের চার সদস্য ঘটনাস্থল ছেড়ে পালিয়েছিলেন। রয়ে গিয়েছিলেন অন্য পরিবারগুলির ১২ সদস্য। তবে পুলিশ সূত্রে খবর, ১২ জনের মধ্যে সবাইকে বাঁচানো গেলেও দু’জনকে বাঁচানো যায়নি।

তবে ধ্বংসস্তূপ সরিয়ে জোরকদমে উদ্ধারকাজ চালায় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কেউ ভিতরে আটকেপড়েছেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

 

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...