Saturday, June 27, 2026

শোনা যাবে না কণ্ঠ! হৃ.দরোগে আক্রান্ত হয়ে প্র.য়াত চন্দ্রযান ৩-র কাউন্টডাউন দেওয়া বিজ্ঞানী

Date:

Share post:

ইসরো (ISRO) থেকে চন্দ্রযান (Chandrayyan) চাঁদের বুকে পাড়ি দিয়েছিল ১৪ জুলাই। কাউন্টডাউনের পরই ইসরো থেকে চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। তবে এখনও শেষ হয়নি চাঁদের মাটিতে বিক্রমের অভিযান। কিন্তু চন্দ্রযান বিক্রমের অভিযান শেষ হওয়া আর নিজের চোখে দেখা হল না ভালারমতির (N Valarmathi)। তার আগেই চলে গেলেন ইসরোর চন্দ্রযান ৩-এর কাউন্টডাউন দেওয়া বিজ্ঞানী। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ২৩ অগাস্ট ল্যান্ডার বিক্রমের গতি কমানো থেকে চাঁদের মাটিতে অবতরণ— চন্দ্রযানের যাবতীয় গতিবিধির সমস্ত আপডেট গোটা বিশ্বকে জানিয়ে চর্চার কেন্দ্রে ছিলেন ভালারমতি।

প্রয়াত বিজ্ঞানীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এদিকে ভালারমতির মৃত্যুতে শোকজ্ঞাপন করে ইসরোর প্রাক্তন ডিরেক্টর পিভি বেঙ্কটাকৃষ্ণন এক্স হ্যান্ডলে লেখেন, শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলির কাউন্টডাউন যখন চলবে, সেই সময় ভালারমতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। ওনাকে প্রণাম।

১৯৫৯ সালের ৩১ জুলাই জন্ম হয় ভালারমতির। তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন তিনি। ১৯৮৪ সালে ইসরোয় যোগদান করেন তিনি। ইসরোর একাধিক গবেষণায় এবং উৎক্ষেপণে ঘোষিকা হিসেবে তাঁর গলা শুনেছে গোটা বিশ্ব। ২০১২ সালে দেশীয় প্রযুক্তিতে তৈরি রেডার স্যাটেলাইট প্রথম উৎক্ষেপণ হয় এবং উপগ্রহে সফল ভাবে প্রতিষ্ঠিত হয়। এই গোটা অভিযানের তত্ত্বাবধান করেছিলেন ভালারমাথি। বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তামিলনাড়ু সরকার তাঁকে আব্দুল কালাম পুরস্কার প্রদান করেন।

 

 

 

 

 

 

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...