Saturday, April 4, 2026

দোষীরা কঠোর শা.স্তি পাবে: মৃ.ত ছাত্রের বাবা-মাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর, ভাইয়ের শিক্ষার ভার নিল রাজ্য

Date:

Share post:

দোষীরা কেউ ছাড়া পাবে না। নবান্নে যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মৃত পড়ুয়ার ভাইয়ের লেখাপড়ার দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে স্বপ্নদীপের নামে, ওখানে ওর একটি মূর্তি বসানো হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার, দুপুর আড়াইটা নাগাদ নবান্নে আসেন তাঁরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন,  ছাত্রমৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, এই ঘটনায় যুক্ত কেউ যেন ছাড়া না পায়। অপরাধীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তাঁদের সামনেই প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন বলে দাবি মৃত পড়ুয়ার বাবার।

পাশাপাশি, নদিয়ার বগুলায় যে সরকারি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটিও ওই মৃত ছাত্রর স্মৃতিতে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁদের ছোট ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন মমতা। তার লেখাপড়ার খরচ ও পরিবারের নিরাপত্তা রাজ্য সরকার দেবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কসবায় ছাত্রের র*হস্যমৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য, মুখে কুলুপ স্কুলের

৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Universty) প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের দেহ মেইন হস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরের দিন ছাত্রের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র‍্যাগিং ও খুনের অভিযোগ আনে পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রমৃত্যুর পরে নদিয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। গিয়েছিল তৃণমূলের (TMC) প্রতিনিধি দলও। মৃত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। সুবিচার অবশ্যই পাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...