Wednesday, June 24, 2026

পাখির ধাক্কা ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ ভুবনেশ্বরে

Date:

Share post:

ফের পাখির ধাক্কা ইন্ডিগোর বিমানে।? যার জেরে  জরুরি অবতরণ ভুবনেশ্বরে। সোমবার সকালে দিল্লিগামী বিমানে পাখির ধাক্কা লাগে। বিপদ বুঝে তড়িঘড়ি ভুবনেশ্বরে বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। তবে, যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, সোমবার সকালে বিপত্তি হয় ভূবনেশ্বর থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই২০৬৫ বিমানে। টেকঅফের কিছু পরেই মাঝআকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে উড়ানটির। বিপদ বাড়তে দেননি পাইলট। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। দ্রুত ভূবনেশ্বর বিমানবন্দরেই জরুরি অবতরণ করান তিনি। যাত্রী এবং বিমানকর্মীরা অক্ষত আছেন বলেই জানা গিয়েছে। যাত্রীদের জন্য অবশ্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

দু-সপ্তাহ আগে মুম্বই থেকে রাঁচিগামী একটি ইন্ডিগোর বিমানকে নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। বিমানের মধ্যে এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে, বিমানটিকে রাঁচি পর্যন্ত না উড়িয়ে, নাগপুরে অবতরণ করানো হয়। দেবানন্দ তিওয়ারি নামে ওই যাত্রীর বিমানের মধ্যে রক্তবমি শুরু হলে, জরুরি ভিত্তিতে ইন্ডিগোর বিমানটিকে নাগপুরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছিল।

 

 

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...