Monday, February 2, 2026

দেশের নাম বদলে সায় দিলেন বলিউড শাহেনশা অমিতাভ!

Date:

Share post:

দেশের ইতিহাস মুছে ফেলে নিজেদের ইচ্ছেমতো এটা ওটা বদল ঘটানোর চেষ্টায় একের পর সিদ্ধান্ত নিয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Governor)। এবার দেশের নাম পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। প্রশ্ন উঠছে সব ভাষাতেই দেশের নাম INDIA থেকে ‘ভারত’ হওয়ার পথে? সংসদের বিশেষ অধিবেশনের আগে এই জল্পনাই বাড়ছে। ঠিক এই অবস্থায় আচমকা বিগ বি- এর পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন তাহলে কি মোদি সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এমন পোস্ট করলেন অমিতাভ (Amitabh Bachchan)!

দিন কয়েক আগেই রাখী উৎসবে মুম্বইয়ে বচ্চন ভিলা ‘জলসা’তে চা- চক্রে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। তিনি সেখান থেকে বেরিয়ে অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবিও তোলেন। এর কয়েকদিনের মাথায় শাহেনশার এহেন পোস্ট ঘিরে জল্পনা বাড়ছে। কী লিখেছেন অমিতাভ? আজ দুপুর ১.১২ মিনিট নাগাদ একটি টুইট করেন অভিনেতা। লেখেন, ‘ ভারতমাতা কি জয়’। তাহলে কি মোদির সরকারের সঙ্গেই সহমত পোষণ করছেন অভিনেতা?

বিরোধী দলের তরফে কেন্দ্রের এই ভাবনা চিন্তার বিরোধিতা করা হয়েছে। যেহেতু বিজেপি বিরোধী শক্তি একজোট হয়ে I.N.D.I.A নামে লোকসভা নির্বাচনে লড়তে চলেছে, তাই কি গেরুয়া শাসকরা ভয় পেয়ে গেলেন? অনেকেই এমন কথা বলছেন। রাইসিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জি-২০ সম্মেলন উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত'(President of Bharat)। যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) টুইট করেছেন, “সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসের অনুষ্ঠানেও এই বিষয়টি উত্থাপন করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...