Saturday, June 20, 2026

অবিলম্বে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদের নির্বাচন এবং র‌্যাগিং-বিরোধী কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে,মঙ্গলবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়েছে, যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রভোট হয়নি, সেখানে সব দিক খতিয়ে দেখে নির্বাচনের আয়োজন করতে হবে।পাশপাশি আদালত জানিয়েছে,কোনও বিশ্ববিদ্যালয়ে যদি র‌্যাগিং-বিরোধী কমিটি না থাকে,তা হলে তা অবিলম্বে গঠন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সময়মতো নির্বাচন করানোর জন্য কোনও নির্দেশিকা রাজ্যের তরফে জারি করা হয়েছে কিনা তাও হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে বলেছে আদালত। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং-বিরোধী কমিটি বা র‌্যাগিং-বিরোধী স্কোয়াড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কি না, তাও জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যে যাদবপুরের প্রাক্তন পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ হাই কোর্টের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং, জুনিয়র ছাত্রছাত্রীদের উপর অত্যাচার ঠেকাতে প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নামে যে কমিটি গঠন করা হয়েছিল, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি)-এর অনুমোদিত কোনও বিশ্ববিদ্যালয়েই সেই নির্দেশিকা কার্যত মানা হচ্ছে না। ওই মামলার সূত্রেই মঙ্গলবার রাজ্যকে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট করানো এবং র‌্যাগিং-বিরোধী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, আর কে রাঘবন কমিটির নিয়মগুলি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্ত হওয়া দরকার। বিশ্ববিদ্যালয়গুলিরই উচিত, রাজ্য সরকারের কাছে ভোট আয়োজনের অনুমতি চাওয়া।

বিচারপতি নির্দেশ দেন, রাজ্য সরকারকে সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভোট করানোর জন্য উদ্যোগী হওয়ার বিষয়ে নোটিশ পাঠাতে হবে।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...