Wednesday, March 11, 2026

ভারত, তুরস্কে নকল লিভারের ওষুধের রমরমা, সতর্কতা জারি হু’র

Date:

Share post:

নকল ওষুধের রমরমা ভারতের বাজারে। জাল লিভারের ওষুধ(fake liver medicine) ব্যাপকভাবে বিক্রি হচ্ছে ভারত ও তুরস্কে। ডেফিটেলিও নামের এই নকল লিভারের ওষুধ নিয়ে এবার সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organisation) তরফে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ভারতে(India) এবং জুলাই মাসে তুরস্কের বাজারে এই ব্র্যান্ডের জাল ওষুধ ধরা পড়েছে। আসল ডেফিটেলিও ওষুধ হেপাটিক ভেনো-অকালসিভ রোগের চিকিৎসায় কাজে লাগে। লিভারের অসুখের থেরাপিতে, অস্থিমজ্জা প্রতিস্থাপন থেরাপিতেও প্রয়োগ করা হয় এই ওষুধ।

হু-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ব্র্যান্ডের অনেক ভুয়ো ওষুধ বাজারে বিক্রি হচ্ছে। এটি নিয়ন্ত্রিত এবং অনুমোদিত চ্যানেলের বাইরে সরবরাহ করা হয়েছে।ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেইসব ওষুধ সাধারণের হাতে এলে এবং তা ব্যবহার করলে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে প্রাণ সংশয়ের ঝুঁকিও বাড়বে। আসল ডেফিটেলিও ওষুধ জার্মানি, অস্ট্রিয়া থেকে আমদানি করা হয়। বিশেষজ্ঞদের সন্দেহ, এই ব্র্যান্ডের ওষুধ নকল করে তা পাচার করা হচ্ছে ভারত, তুরস্কের বাজারে। ফলে ভুয়ো ওষুধে ছেয়ে গেছে দেশের বাজার। হু-এর বিবৃতিতে বলা হয়েছে, “প্রকৃত নির্মাতা পরামর্শ দিয়েছে যে, ব্যাচ ২০ জি২০এ-এর সাথে জেনুইন ডিফিটেলিও জার্মান ও অস্ট্রিয়ায় প্যাকেজিং করা হয়েছিল৷ এর পরিবর্তে জাল ওষুধগুলি ব্রিটেন এবং আয়ারল্যান্ডের প্যাকেজিংয়ে রয়েছে৷ জাল ওষুধে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখটি মিথ্যা এবং ব্যবহারের নিবন্ধিত নির্দিষ্ট সময়সীমা মেনে চলে না। ওষুধটির ভারত এবং তুর্কিতে বিপণনের অনুমোদন নেই।”

spot_img

Related articles

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...