Sunday, June 21, 2026

খেঁজুরিতে স্থায়ী সমিতির নির্বাচনে বিজেপির উ*স্কানি, বো*মাবাজি! ভেস্তে গেল ভোটগ্রহণ

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও বিজেপির গুণ্ডামি যেন থামতেই চাইছে না। এবার স্থায়ী সমিতি গঠন ঘিরেও তুলকালাম।পঞ্চায়েতের স্থায়ী সমিতির নির্বাচন (Panchayat Standing Committee) ঘিরে কার্যত রণক্ষেত্রর চেহারা নিল পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ নম্বর ব্লক (Khejuri BDO Office)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ শিশির অধিকারী ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া মাত্রই তাঁর প্ররোচনায় এবং উস্কানিমূলক মন্তব্যে গণ্ডগোল পাকাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। তৃণমূল প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হয় তাঁদের। শিশির অধিকারী বিডিও অফিসে যেতেই বোমাবাজি শুরু হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন বিডিও। আজকের মতো ভোটগ্রহণ বন্ধ করা হয়।

সকাল ১১ টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। নির্বাচনকে ঘিরে এদিন বিডিও অফিস চত্বরে (Khejuri BDO Office) বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল শুরু হয়। তৃণমূল নেতা তন্ময় ঘোষের অভিযোগ, “মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে হতাশাগ্রস্ত বিজেপি বোমাবাজির রাজনীতি করছে ।” পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। খেজুরি দুনম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩ টি বিজেপি এবং ২টি তৃণমূল দখল করে। তবে পঞ্চায়েত সমিতির বিজেপির দুজন জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেয়। ফলে ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের হয়। আজ স্থায়ী সমিতির নির্বাচন ছিল। আর সেখানেই ধুন্ধুমার কাণ্ড।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...