Saturday, April 4, 2026

দিল্লি আদালতে ধাক্কা ইডির: কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মলয় ঘটককে, নির্দেশ বিচারপতির

Date:

Share post:

আদালতে ফের ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) কলকাতাতেই (Kolkata) জিজ্ঞাসাবাদ করতে হবে। মঙ্গলবার, জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। শুধু তাই নয়, তলবের ২৪ ঘণ্টা আগে তাঁকে জানাতে হবে। ইডি দফতরে চিকিৎসককে সঙ্গে নিয়ে যেতে পারবেন মলয়।

কয়লা পাচার মামলায় মলয় ঘটককে (Malay Ghatak) একাধিকবার দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কয়েকবার হাজিরাও দেন তিনি। কিন্তু ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে হাজির হতে পারেনি কয়েকবার। ইডির দায়ের করা মামলা তথা ইসিআইআর বাতিলের দাবিতে দিল্লি হাই কোর্ট দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী। সেই আর্জির প্রেক্ষিতে আদালত জানায়, ইসিআইআর খারিজ সম্ভব নয়। তবে, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মলয়কে।

আরও পড়ুন: সনাতন ধর্মের অপমান: স্ট্যালিনপুত্রের শি.রচ্ছেদের নিদান অযোধ্যার মহন্তের

এর আগে একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল দিল্লি হাই কোর্ট। সেই রায়কে সামনে রেখেই আদালতে সওয়াল করেন মলয় ঘটকের আইনজীবী। বিচারপতি জানান, বিশেষ পরিস্থিতিতে অভিষেক ও রুজিরাকে অনুমতি দেওয়া হয়। এবার রাজ্যএর আইনমন্ত্রী ক্ষেত্রেও এই নির্দেশ দেওয়া হল। এছাড়াও কয়েকদিন আগেই বিধানসভায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন মলয় ঘটক। বুকে ব্যথার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই কারণেই চিকিৎসককে সঙ্গে থাকার অনুমতি দিয়েছে আদালত। রাজ্যের মামলার তদন্তে বারবার দিল্লি তলব করা নিয়ে সরব হয়েছেন অনেকেই। আদালতে এ বিষয়ে ধাক্কা খেয়েও ইডি-র প্রচেষ্টা জারি।

 

 


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...