Saturday, June 27, 2026

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর: পদোন্নতি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নয়া নিয়ম কার্যকর

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হল। এই মর্মে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি (Notice) জারি করেছে রাজ্যের অর্থদফতর। গত ৩১ মে নবান্নে (Nabanna) রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেতন বৃদ্ধি ও পদোন্নতি ছাড়াও ওই বৈঠকে গৃহীত কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করার জন্য অর্থ দফতর এই নির্দেশিকা জারি করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজ্য সরকারি কর্মীদের বেতন হার বৃদ্ধি সংক্রান্ত কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের পরিবর্তন। রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা নির্দিষ্ট বছর কাজ করার পরেও প্রোমোশন পান না তাঁরা এই স্কিমে পরবর্তী বর্ধিত বেতন হার পাওয়ার সুযোগ পান।

আগের নিয়ম অনুয়ায়ী, এতদিন ৮, ১৬ এবং ২৫ বছর কাজ করার পর এই স্কিমে বেতন হার বৃদ্ধি হত কর্মীদের। তবে এবার  থেকে ১৫ এবং ২৪ বছর কাজ করার পরেই বেতন হার পরিবর্তন হবে। যদিও প্রথম পর্যায়টি অবশ্য ৮ বছরই থাকছে। এর ফলে বহু সংখ্যক রাজ্য সরকারি কর্মী উপকৃত হবেন।

আরও পড়ুন:জোট ভীতি! ‘INDIA’ নয় শুধুই ‘ভারত’, জি২০-র আমন্ত্রণপত্রে দেশের নাম বদল

অন্যদিকে, সচিবালয়ে বিভিন্ন পর্যায়ে ৩০০-র বেশি নতুন পদ সৃষ্টি  সংক্রান্ত বিজ্ঞপ্তিও (Notice) জারি করা হয়েছে। সেকশন অফিসার থেকে শুরু করে অতিরিক্ত সচিব, বিভিন্ন পর্যায়ে নয়া পদগুলি সৃষ্টি করা হয়েছে। সচিবালয়ের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টরা প্রোমোশনের মাধ্যমে এই পদগুলিতে যাওয়ার সুযোগ পাবেন। এতদিন তাঁরা যুগ্মসচিব পদ পর্যন্ত এগোতে পারতেন, কিন্তু এবার তাদের জন্য অতিরিক্ত সচিবের ১০টি পদও সৃষ্টি করা হল।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...