Tuesday, March 24, 2026

কসবার স্কুলে ছাত্র মৃ*ত্যু, আজই যাচ্ছে শিশু সুরক্ষা কমিশন

Date:

Share post:

সোমবার দক্ষিণ কলকাতার কসবা (Kasba, South kolkata) এলাকায় ছাত্র মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কসবা রথতলা বাসস্ট্যান্ড এলাকার একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শারীরিক হেনস্থার কারণেই ছাত্র মৃত্যু? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU)মেন হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। তার উপর কসবা কাণ্ডে নতুন করে শোরগোল শুরু হয়েছে। স্কুলে যাচ্ছে ফরেন্সিক দল। রওনা দিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের (WBCPCR)উপদেষ্টা অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)।

পুলিশ বলছে মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিগ্রহের জেরেই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। যদিও স্কুলের প্রিন্সিপাল বলেছেন, “কেউ ওই ছাত্রকে হেনস্থা করেননি। তদন্ত শেষ হলে সংবাদমাধ্যমকে সবই জানাব।” ঘটনায় কসবা থানায় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০বি ধারায় অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের বাবা। তদন্তে পুলিশ।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...