Monday, April 6, 2026

মঙ্গলেও সকাল থেকেই জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি, কতদিন চলবে বর্ষণ?

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি রাজ্যে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবেই আগামী বুধবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃআচ্ছে দিন! উল্কার বেগে এক বছরে বিজেপির সম্পদ বেড়েছে ১০৫৬ কোটি

হাওয়া অফিসের পূর্বাভাস,কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ছাড়াও বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে।এমনকি পশ্চিমের জেলাগুলিতেও এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। কখনও মুষলধারে , কখনও আবার হালকা বৃষ্টিতে ভিজছে শহর। সোমবারও দফায় দফায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। শুরু হয়েছে বৃষ্টি।

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...