Monday, April 13, 2026

ফের গেরুয়া বাহিনীর দাপাদাপি! আলিপুরদুয়ারে জ.খম ৫ তৃণমূল সমর্থক

Date:

Share post:

ফের তৃণমূল সমর্থকদের (TMC Supporters) উপর হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আলিপুরদুয়ারে (Aliporeduar)। সূত্রের খবর, কাটারি নিয়ে তৃণমূল সমর্থকদের ওপর হামলা চালাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ইতিমধ্যে, দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

বুধবার আলিপুরদুয়ারের ডিআরএম চৌপাথি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, এলাকারই একটি ডাবের দোকান থেকে কাটারি তুলে নিয়ে পাঁচ তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন আলিপুরদুয়ার জংশন ফাঁড়ি এবং আলিপুরদুয়ার থানার পুলিশ।

এদিকে তৃণমূল কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ার জংশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিবেকানন্দ ২নং অঞ্চলের কর্মী সমর্থকরা। এদিন রাস্তা আটকেও বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

 

 

 

 

 

 

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...