Sunday, June 14, 2026

যাদবপুরের সেই মেইন হস্টেলে পরিদর্শনে ইসরো প্রতিনিধি দল

Date:

Share post:

যাদবপুরে (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। মামলা গড়িয়েছে হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত। ঘুরে গিয়েছেন ইউজিসি (UGC) প্রতিনিধিরা। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে র‍্যাগিং মোকাবিলায় কি প্রযুক্তি ব্যবহার সম্ভব? যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন প্রশ্নের খোঁজ চেয়েছিল ইসরোর কাছে। ইসরোর কাছে অনুরোধ ছিল বিশ্ববিদ্যালয়ে আসার। তাঁদের অনুরোধে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছে ইসরোর (ISRO) প্রতিনিধি দল ৷ গতকাল, মঙ্গলবার প্রথম দিনের পরে আজ, বুধবারও ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন সেই দলের সদস্যেরা।

এদিন প্রথমে মহিলা হস্টেল ও নিউ বয়েজ হস্টেল ঘুরে দেখেন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গার ছবি তোলেন৷ আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন নোটও নেন। কিছু নথিও সংগ্রহ করেছেন তাঁরা। এদিন তাঁরা মূলত মেইন হস্টেলের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর ক্যাম্পাসেও যান। গিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার দুই প্রতিনিধি। কোথায়, কী প্রযুক্তি ব্যবহার করলে বিশ্ববিদ্যালয়ে নিয়মানুবর্তিতা প্রয়োগ করায় সুবিধা হবে, তা খতিয়ে দেখা হয়েছে। এর পর ইসরোর তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সে বিষয়ে সুপারিশ করা হবে।

ইসরোর দু’জন প্রতিনিধি মঙ্গলবারেও যাদবপুরে গিয়েছিলেন। তবে মঙ্গলবার তাঁরা শুধু ক্যাম্পাসে ঘুরেছেন। বুধবার ইসরোর দল ঘুরে দেখে মেইন হস্টেলের সেই এ২ ব্লক, যেখানে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়েছিল, সেই জায়গাটি বিশেষ ভাবে পর্যবেক্ষণ করেছেন। ইসরোর প্রতিনিধিদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য।

 

 

 

 

 

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...