Friday, April 3, 2026

স্ত্রীকে ছাড়াই জি২০ শীর্ষ সম্মেলনে দিল্লি আসছেন মার্কিন প্রেসিডেন্ট

Date:

Share post:

কোভিড আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। এই খবর প্রকাশ্যে আসার পরই মার্কিন প্রেসিডেন্টের জি২০ সামিটে অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এদিকে আসন্ন জি২০ সামিটে যোগ দিতে পয়ারছেন না রাশিয়া এবং চিনের প্রেসিডেন্ট বলে আগেই জানানো হয়েছিল। এই আবহে স্ত্রী কোভিডে আক্রান্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট দিল্লি আসবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান জানান, বাইডেন কোভিড নেগেটিভ। তাই বৃহস্পতিবার তিনি দিল্লিতে আসছেন।

আরও পড়ুনঃ G-20 শীর্ষ সম্মেলন: রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জিন-পিয়ের জানিয়েছেন, বৃহস্পতিবারই নয়াদিল্লি আসছেন বাইডেন। পরে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এই সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও চিন সাগরে লালফৌজের আগ্রাসানের বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা ও ভারত। ফলে জি-২০-র মঞ্চ থেকে দুই মিত্রদেশ চিনকে কী বার্তা দেয় তার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।
মোদির সঙ্গে বৈঠকের পরে শনি ও রবি জি-২০ সম্মেলনে অংশ নেবেন বাইডেন। উল্লেখ্য, আসন্ন জি-২০ সামিটের আয়োজক দেশ ভারত। ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিন চলবে এই সম্মেলন।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...