Friday, April 3, 2026

এবার মোদির ইন্দোনেশিয়া সফরেও সরকারি নোটে ‘ইন্ডিয়া’ বদলে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’

Date:

Share post:

ইন্ডিয়া নাকি ভারত? তাহলে কি সংবিধান বদলে এবার দেশের অফিসিয়াল নামেও পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার? এমন জল্পনা কিন্তু অমূলক নয়। ফের বেরিয়ে এল কেন্দ্রের এক নথি, যেখানে ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে ভারত।

আরও পড়ুনঃ সংসদের বিশেষ অধিবেশনে একসুর I.N.D.I.A.-র: সিদ্ধান্ত জোটের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে

বিষয়টি ঠিক কী? জি-২০ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতি যে ডিনারের আমন্ত্রণ করেছেন সেই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া নয়’। যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কিন্তু সেটা যে কোনও ব্যতিক্রমী ঘটনা নয়, তা বুঝিয়ে দিতে চাইছে মোদি সরকার। এবার প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর উপলক্ষ্যে সরকারি নোটে লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’, ইন্ডিয়া নয়!

আগামী ১৮ সেপ্টেম্বর বসতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। রাজনৈতিক মহলের জল্পনা, ওই অধিবেশনেই দেশের নাম ইংরেজিতে ইন্ডিয়ার বদলে ভারত করার প্রস্তাব করা হতে পারে। আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে যোগ দিতে আজ, বুধবার ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের সেই সরকারি নোট প্রকাশ্যে এসেছে। ইংরেজিতে লেখা সেই নোটে লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অব ভারত”। প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া নয়। অর্থাৎ দেশের নাম ইংরেজিতে ইন্ডিয়া থেকে বদলে কেন্দ্র যে ভারত করার দিকে এগোচ্ছে তা একপ্রকার স্পষ্ট।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...