Tuesday, June 23, 2026

সংসদের বিশেষ অধিবেশনে একসুর I.N.D.I.A.-র: সিদ্ধান্ত জোটের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে

Date:

Share post:

সংসদের বিশেষ অধিবেশনে এক সুরে কথা বলবে I.N.D.I.A.। জোটের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়। বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। এতে ক্ষুব্ধ বিরোধী দলগুলি। এদিন, সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে বিরোধী রণকৌশল ঠিক করতে ইন্ডিয়া জোটের সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে।

সূত্রের খবর, মোদি সরকারের অগণতান্ত্রিক পরিকল্পনার বিরুদ্ধে সংসদে I.N.D.I.A.-র একসুরে কথা বলার প্রস্তুতি হয়েছে এদিনের বৈঠকে। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’Brian)। বৈঠকে নেতারা ‘ইন্ডিয়া’র ভয়ে বিজেপির সরকারি স্তরে ‘ভারত’ নাম করা নিয়ে আলোচনা করেন। পাঁচটি রাজ্যের আসন্ন নির্বাচনের পাশাপাশি আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য কৌশল নিয়েও আলোচনা হয়। এছাড়াও বিশেষ অধিবেশনে ইন্ডিয়া শিবিরের কৌশল কী হতে চলেছে তা নিয়েও চলে চর্চা।

যেহেতু কেন্দ্রীয় সরকার বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে কিছু জানায়নি, ফলে এই মুহূর্তের সমস্ত জ্বলন্ত ইস্যুগুলি অর্থাৎ এক দেশ এক নির্বাচন, মহিলা সংরক্ষণ বিল, আদানি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “বিল আনা বা কার্যকর করার আগেই মহিলাদের ৩০ শতাংশ আসন সংরক্ষিত করেছে তৃণমূল। বিজেপির মহিলা সাংসদ ১৪ শতাংশ। তৃণমূলের মহিলা সাংসদ ৩০ শতাংশ।” ২০২২ এর শীতকালীন অধিবেশনে ১৯ ডিসেম্বর রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের দাবি জানিয়েছিলেন ডেরেক।

এদিকে মোদি সরকারের জাতীয় স্বার্থ বিরোধী পরিকল্পনা রুখে দিতে ইন্ডিয়া বৈঠকের পাশাপাশি কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর দলীয় বৈঠকেও উঠে আসে বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন, আসন সমঝোতা, সরকারিভাবে ইন্ডিয়ার বদলে ভারত নামের ব্যবহার সহ একাধিক ইস্যু। এই বিষয় নিয়েই বিজেপিকে আক্রমণ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, তা হলে যেটা শুনেছিলাম, সেটাই সত্যি! ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে জি২০ নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’, অথচ চিরাচরিত ভাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ লেখাই দস্তুর।’’ তিনি আরও বলেন, মোদি ইতিহাসকে বিকৃত করে ভারতকে বিভক্ত করতে পারেন। সর্বোপরি ইন্ডিয়ার দলগুলির উদ্দেশ্য ভারতে সম্প্রীতি, মিলন- জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া।

আরও পড়ুন- শিক্ষকতায় বিশেষ অবদান, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার একাধিক শিক্ষক

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...