Saturday, April 4, 2026

ভারত ছেড়ে দিলে, দেশের নাম ‘India’ রাখতে মুখিয়ে পাকিস্তান!

Date:

Share post:

ইন্ডিয়া(India) নাম মুছে দেশের নাম হতে পারে শুধুই ভারত(Bharat)। G20 বৈঠকের আগে রাষ্ট্রপতির(President) আমন্ত্রণ পত্র উস্কে দিয়েছে এই জল্পনা। জানা যাচ্ছে, সংসদের বিশেষ অধিবেশনে(Parliament Spacial Session) পেশ হতে পারে এই প্রস্তাব। এরইমাঝে জানা যাচ্ছে, ভারত যদি ইন্ডিয়া নাম ছেড়ে দেয় সেক্ষেত্রে এই নামকে আঁকড়ে ধরতে পারে পাকিস্তান। ‘ইন্ডিয়া’ নামের দাবি অবশ্য এর আগেই পেশ করা হয়েছে পাকিস্তানের(Pakistan) তরফে। এবার ভারত ‘ইন্ডিয়া’ নাম সংবিধান থেকে সরিয়ে দিলে পাকিস্তান মুখিয়ে দয়েছে নিজেদের দেশের নাম ‘নিউ ইন্ডিয়া’ করার জন্য।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার ‘ইন্ডিয়া’ নাম বাতিল করলে পাকিস্তান নিজেদের দেশের নাম বদলে ‘ইন্ডিয়া’ নামের দাবি জানাতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাকিস্তানের তরফে দাবি জানানো হচ্ছে ‘ইন্ডিয়া’ সিন্ধু অঞ্চলকে(Indus Region) বোঝায়। যার বেশিরভাগটাই বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত। ফলে এই নাম তাদের দেশের নাম হওয়া উচিৎ। যার ফলেই পাকিস্তানের নজর এখন ভারতে চলতে থাকা নাম বদলের চর্চার দিকে।

উল্লেখ্য, দেশের নাম বদল নিয়ে এই জল্পনার সূত্রপাত রাষ্ট্রপতির এক চিঠিকে কেন্দ্র করে। আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। যে আমন্ত্রণপত্র ঘিরেই তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরে। কারণ, দেশের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কথাটি। যাকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত। এদিকে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদের উভয়কক্ষে। মনে করা হচ্ছে এই বিশেষ অধিবেশনেই পেশ হতে পারে দেশের নাম থেকে ‘INDIA’ মুছে ফেলার প্রস্তাব। তবে মোদি সরকারের এমন পদক্ষেপে যারপরনাই ক্ষুব্ধ বিরোধী শিবির। বিরোধীদের কটাক্ষ, ‘INDIA’ জোটের আতঙ্কেই দেশের নাম মুছে ফেলতে উদ্যোগী হয়েছে মোদি সরকার।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...