Friday, June 26, 2026

 অস্বস্তি বাড়ল অনুব্রতর, আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা

Date:

Share post:

অস্বস্তি আরও বাড়ল অনুব্রত মণ্ডলের। আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা। অবশেষে বুধবার ইডির আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। যদিও গত দু’দিন আদালতে কড়া প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শেষপর্যন্ত তাদের আবেদনই মঞ্জুর করল আদালত।

সিবিআইয়ের দায়ের করা গরু পাচার মামলার শুনানি এবার থেকে হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। বুধবার এমনই নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ফলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যে মামলায় গ্রেফতার, তার যাবতীয় শুনানি এ বার দিল্লিতে হবে।

গত ২৮ জুলাই মামলা সরানোর আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই আবেদনই মঞ্জুর করেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এবার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট মণ্ডলের বিচার হবে রাজধানীতে। ১১ এপ্রিলের মধ্যে গরুপাচার মামলার সমস্ত কেস রেকর্ড দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের এই নির্দেশের পর ওয়াকিবহাল মহল মনে করছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে কোনওভাবেই কেষ্ট যে তাঁর বীর-ভূমে ফিরতে পারবেন না, তা এক প্রকার নিশ্চিত।

বুধবার ইডির তরফে একটি নোটিফিকেশন তুলে ধরা হয়। ২০০৫ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক তা জারি করেছিল। সেই নোটিফিকেশন মোতাবেক ইডি আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতেই পারে। যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি আবেদন করেন, সিবিআইয়ের মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে, ততদিন যেন এই আবেদন স্থগিত রাখা হয়। বিচারক দু’পক্ষের সওয়াল জবাব শোনেন। তারপরই বিচারক রায় দেন, এবার দিল্লিতেই এই মামলার শুনানি হবে।

 

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...