Tuesday, June 23, 2026

ডিসেম্বরেই প্রাথমিক টেট! চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা পর্ষদের

Date:

Share post:

ফের নেওয়া হবে প্রাথমিক টেট (Primary TET)। টেট নিয়ে তোড়জোড় শুরু করল রাজ্য। জানা গিয়েছে, চলতি মাসেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে পর্ষদের তরফে। পর্ষদ সূত্রে খবর, ডিসেম্বরের (December) দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই পরীক্ষা হতে পারে। তবে এখনও পর্যন্ত যা খবর, ডিসেম্বরের ১০ বা ১৭ তারিখে টেট পরীক্ষা হতে পারে।

পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul) জানিয়েছিলেন প্রতিবছরই টেট পরীক্ষা নেওয়া হবে। আর সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার। যদিও ডিসেম্বরেই টেট পরীক্ষা হবে কী না তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানাননি পর্ষদ সভাপতি। তবে পর্ষদ আগেভাগেই জানিয়েছিল টেট পরীক্ষা মানেই নিয়োগ নয়। এটা আসলে যোগ্যতা নির্ণয় পরীক্ষা। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে থমকে আছে টেট।

তবে চলতি ডিসেম্বরেই ফের প্রাথমিক টেট নেওয়া হতে পারে বলে জানিয়েছে পর্ষদ। ইতিমধ্যে তার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে পর্ষদ।

 

 

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...