Saturday, June 20, 2026

বগুলা হাসপাতালের নাম বদলে বিক্ষোভ! যাদবপুরের হস্টেলের নামকরণ মৃত ছাত্রের নামে করার প্রস্তাব

Date:

Share post:

যাদবপুরের প্রথমবর্ষের ছাত্রের (Student) রহস্যমৃত্যুতে উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পাল্টানো হয়েছে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম। কিন্তু এর বিরোধিতায় সরব স্থানীয়রা। ছাত্রের নাম লেখা সাইনবোর্ডে নাম ঢেকে দেন তাঁরা। তাঁদের মতে, ঐতিহ্যকে কোনওমতেই বদলানো যাবে না।

যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে সোমবার নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখানেই তিনি ওই পড়ুয়ার নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম বদলানোর নির্দেশ দেন। ওই ছাত্রের মূর্তিও বসানো হবে বলে সিদ্ধান্ত হয়। সেই মতো নাম বদলের প্রস্তুতি শুরু হয়।

আরও পড়ুন:বাড়ি থেকে ১১৮ কিলোমিটার দূরে কলকাতার কলেজ পড়ুয়ার ম.র্মান্তিক পরিণতি! কারণ নিয়ে ধোঁয়াশা

বুধবার, এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হাসপাতাল চত্বরে। কিন্তু তার আগেই স্থানীয়রা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বগুলা হাসপাতালের নাম পরিবর্তন করা যাবে না। ছাত্রমৃত্যুর সঙ্গে হাসপাতালের নামবদলের কী সম্পর্ক? প্রশ্ন তোলেন তাঁরা। পাল্টা বিক্ষোভকারীদের দাবি, হাসপাতাল নয়, যাদবপুরের হস্টেলের নাম ছাত্রের (Student) নামে হোক। পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

 

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...