Tuesday, May 26, 2026

প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়ার, আসন্ন বিশেষ অধিবেশনে ৯ বিষয়ে আলোচনার দাবি

Date:

Share post:

১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদের(Parliament) উভয়কক্ষে। আসন্ন এই অধিবেশনে ৯ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনে মণিপুর জাতিসংঘর্ষ, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, আদানি গ্রুপের বিরুদ্ধে নতুন অভিযোগ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি জানিয়ে বুধবার চিঠি লিখেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে সোনিয়া গান্ধী লিখেছেন, “আমি জানাতে চাই বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনও আলোচনা না করেই ডাকা হয়েছে এই বিশেষ অধিবেশন। কী উদ্দেশ্যে এই অধিবেশন ডাকা হয়েছে সে বিষয়ে আমাদের কোনও ধারণা নেই। আমাদের যা জানানো হয়েছে, তা হল ৫ দিনের জন্য সরকারি কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য চলবে এই অধিবেশন।” কংগ্রেস “অবশ্যই” আসন্ন অধিবেশনে অংশ নিতে চায় বলে উল্লেখ করে ৯ টি বিষয়ে আলোচনার দাবি জানিয়ে সোনিয়া লিখেছেন, “আমি আন্তরিকভাবে আশা করি গঠনমূলক লক্ষ্যে, একে অপরের সঙ্গে সহযোগিতাপূর্ণ ভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা এবং বিতর্কের জন্য নিয়ম মেনে উপযুক্ত সময় বরাদ্দ করা হবে সংসদে।”

যে ৯ টি বিষয়ে কংগ্রেস নেত্রী আলোচনার দাবি জানিয়েছেন সেগুলি হলো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, বৈষম্য বৃদ্ধি এবং এমএসএমইগুলির দুর্দশার দিকে নজর দিয়ে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, কৃষিপণ্যের নূন্যতম সমর্থন মূল্য এবং কৃষক সংগঠনগুলির উত্থাপিত অন্যান্য দাবি সম্পর্কে ভারত সরকারের প্রতিশ্রুতি, আদানি গোষ্ঠীর ব্যবসায়িক লেনদেন নিয়ে তদন্তের জন্য একটি জেপিসি গঠনের দাবি, মণিপুরের সাধারণ মানুষের ভয়াবহ অবস্থা এবং রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ও সামাজিক সম্প্রীতিতে ভাঙন, হরিয়ানার মতো বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি, চিন কর্তৃক ভারতীয় ভূখণ্ড দখল এবং লাদাখ ও অরুণাচল প্রদেশে আমাদের সীমান্তে আমাদের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ, জন গণনা, কেন্দ্র-রাজ্য সম্পর্কের অবনতি, কিছু রাজ্যে ভয়াবহ বন্যা এবং অন্য রাজ্যে খরার কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। এই সব বিষয়গুলি যাতে আসন্ন সংসদ অধিবেশনে আলোচনা হয় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

Related articles

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...