Saturday, April 18, 2026

কংগ্ৰেসের একমাত্র দুর্গের পতন, এবার তৃণমূলের দখলে ঝালদা পুরসভা

Date:

Share post:

পুরুলিয়া ঝালদা পুরসভার এবার হাতছাড়া হল কংগ্রেসের (Congress)। জোর করে চেয়ারম্যান সহ দলের পাঁচ সদস্যকে এতদিন দলে থাকতে বাধ্য করেছিল কংগ্ৰেস। বুধবার তারা বিদ্রোহ করলেন। শুধু বিদ্রোহ নয়, যোগ দিলেন তৃণমূল কংগ্ৰেসে (AITC)। খোদ পুরপ্রধান শীলা চট্টোপাধ্য়ায় ও ৪ কাউন্সিলার যোগ দিলেন তৃণমূলে। দলবদল করলেন তপন কান্দুর ভাইপো মিঠুনও। ফলে ১২ সদস্যের ঝালদা পুরসভায় প্রায় মুছে গেল কংগ্ৰেস। কংগ্রেসের সদস্য সংখ্যা থাকলো মাত্র দুজন। তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা ৫ থেকে বেড়ে হল ১০। পুরপ্রধান নিজেই কংগ্ৰেস ছেড়েছেন। ফলে তিনিই পুরপ্রধান থাকছেন। উপপৌরপ্রধান পদে আসবে নতুন মুখ।

বুধবার দলবদলের সিদ্ধান্ত নেন ঝালদার পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় সহ কাউন্সিলার বিজয় কান্দু, মিঠুন কান্দু, পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকার। দলবদলের ইচ্ছা প্রকাশ করে তারা যোগাযোগ করেন স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতো ও জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমারের সঙ্গে। বুধবার বিকেলে এই দুই নেতা এবং পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তারা।

জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার বলেন, কংগ্ৰেসের নেতিবাচক মনোভাবের জন্য ঝালদায় উন্নয়ন হচ্ছিল না। ফলে বিরক্ত হয়ে উঠেছিলেন চেয়ারম্যান ও কাউন্সিলাররা। তাদের দলে স্বাগত জানানো হয়েছে। বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, ঝালদার মানুষ এবার নাগরিক পরিষেবা যথাযথ ভাবে পাবেন। কংগ্ৰেস শুধু রাজনীতি করে এখানে। কাজ করে না। তৃণমূল কংগ্রেসে নবাগত চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায় বলেন, উন্নয়নের সঙ্গে থাকতে স্বেচ্ছায় দল বদলেছেন তারা। এবার ঝালদার মূল সমস্যাগুলি সমাধানে দ্রুত কাজ করা হবে।

আরও পড়ুন- কবে থেকে শুরু হবে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা? জানাল KMRCL

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...