Friday, April 3, 2026

ফের যোগীরাজ্যে কিশোরীকে গণধ.র্ষণ! পুলিশের হাত থেকে বাঁচতে ম.র্মান্তিক পরিণতি অ.ভিযুক্তর

Date:

Share post:

মুখেই শুধু নারী নিরাপত্তার (Women Safety) বুলি। আসলে কাজের বেলায় নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার আসল ছবি সামনে এল উত্তর প্রদেশে (Uttar Pradesh)। ফের যোগীরাজ্যে গণধর্ষণের শিকার এক কিশোরী। স্থানীয় সূত্রে খবর, বাবার দোকান থেকে ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সোমবার উত্তরপ্রদেশের আগরার (Agra) এমন চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। বুধবার ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় বাবার দোকান থেকে ফিরছিল ওই কিশোরী। রাস্তার একটি ফাঁকা জায়গায় এক বাইকচালক তার পথ আটকে দাঁড়ায়। তবে সে একা নয়, অটো নিয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল আরও দু’জন। এরপরই কিছু বুঝে ওঠার আগেই কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় বাইকচালক। তারপর অটোয় থাকা দুজনের হাতে তুলে দেয় কিশোরীকে। নির্যাতিতার অভিযোগ, এরপরই তাঁকে একটি ইটভাটায় নিয়ে যায় অভিযুক্ত তিন জন। সেখানে তাঁকে গণধর্ষণ অভিযুক্তরা চম্পট দেয়। এদিকে মঙ্গলবার সকালে ইটভাটার এক কর্মী ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে।

এরপর কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে যোগীর মুখ বাঁচাতে তদন্তে নামে পুলিশ। ধীরে ধীরে পুলিশের জালে ধরা পড়ে রূপেশ, করুয়া এবং জগদীশ নামে তিন অভিযুক্ত। অভিযুক্তেরা সকলেই শামসাবাদ গ্রামের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর। তাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। এদিকে শামসাবাদ গ্রাম থেকে এক অভিযুক্ত গ্রেফতার হতেই আর এক অভিযুক্ত চম্পট দেয়। অন্যদিকে, ধরা পড়ার ভয়ে আর এক অভিযুক্ত জগদীশ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে জগদীশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

এদিকে আগরার ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, অটোচালক রূপেশকে প্রথমে গ্রেফতার করা হয় এবং তাঁকে জেরা করেই জগদীশ এবং করুয়ার খোঁজ পায় পুলিশ। গ্রেফতার হওয়ার ভয়ে গা ঢাকা দেয় করুয়া। অন্যদিকে, গ্রেফতারি এড়াতে আত্মহত্যার পথ বেছে নেয় জগদীশ।

 

 

 

 

 

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...