Saturday, April 11, 2026

স্বৈরাচারী রাজ্যপালের বিরুদ্ধে ধর্না বসতে চলেছেন উপাচার্যরা

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়গুলিতে গায়ের জোরে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্যকে তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচার্য পদের অপব্যবহার করে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে কার্যত ধংস করতে চাইছেন তিনি। আনন্দ বোসের এমন স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী।

এবার রাজ্যপালের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে রাজভবনের বাইরে ধরনায় বসতে চলেছে উপাচার্যদের সংগঠন। আগামিকাল, শুক্রবার সকাল ১১টায় রাজভবনের সামনে ধরনায় বসতে চলেছেন উপাচার্যরা। রাজভবনের নর্থ গেটের বিপরীতে মৌন প্রতিবাদে বসবেন উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরা।

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের উচ্চশিক্ষায় অচলাবস্থা তৈরি করছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় নিয়ে বিধানসভায় পাশ হওয়া বিলে স্বাক্ষর করছেন না তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে রাজ্য সরকারকে সম্মান করছেন না। বিজেপির দালালি করতে গিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টায় রয়েছেন তিনি। রাজ্যপাল মিথ্যাচার ও কুৎসায় মেতেছেন। এসবের প্রতিবাদে রাজভবনের সামনে মৌন ধরনায় বসবে উপাচার্যদের একাংশ।

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...