Wednesday, April 8, 2026

‘চুমু-কাণ্ডে’র ঘটনায় বিপাকে রুবিয়ালেস,মামলা করলেন বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো

Date:

Share post:

আরও বিপাকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। তাঁর বিরুদ্ধে বিতর্কিত ‘চুমু-কাণ্ডে’র ঘটনায় মামলা করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো। মঙ্গলবার সে দেশের অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন তিনি। নতুন করে আনা এই অভিযোগের ফলে, ৪৬ বছর বয়সী রুবিয়ালেস ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া শুধু সময়ের অপেক্ষা।

স্পেনের কৌঁসুলি অফিস এক বিবৃতিতে  জানিয়েছে, কৌঁসুলিরা রুবিয়ালেসের বিপক্ষে খুব দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ আনবেন। নারী বিশ্বকাপ ফাইনালের বিজয়মঞ্চে হেরমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। হেরমোসো এই ঘটনায় ‘যৌন নির্যাতন’–এর শিকার হয়েছেন কি না, তা নিয়ে গত ২৯ আগস্ট কৌঁসুলিরা প্রাথমিক তদন্ত শুরু করেন। জানা গিয়েছে, অসম্মতিতে চুমু দেওয়ায় রুবিয়ালেসের জরিমানা থেকে ৪ বছরের জেল হতে পারে।

গত ২০ আগস্ট নারী বিশ্বকাপ জয়ের পর বিজয়মঞ্চে স্পেনের মিডফিল্ডার হেরমোসো পদক নেওয়ার সময় দেশের ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান।সেই সময় তিনি তাঁর ঠোঁটে চুমু দেন। এ নিয়ে সমালোচনা হয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন মহলে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রুবিয়ালেস তখন বলেছিলেন, চুমুর বিষয়টি ছিল পারস্পরিক, স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।তবে হেরমোসো বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, লুইস রুবিয়ালেস তাঁর বক্তব্যে যা যা দাবি করেছেন, বিশেষ করে সম্মতিসূচক চুমুর ব্যাপারটি—তাঁর সঙ্গে এমন কোনও কথাবার্তাই হয়নি। এগুলো মিথ্যা এবং নিজের সুবিধার জন্য কাউকে নিয়ন্ত্রণ করার যে সংস্কৃতি তিনি গড়ে তুলেছেন, সেটারই অংশ।’

 

 

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...