Saturday, April 4, 2026

তথ্য জানার অধিকার আইনে আবেদন করেও মিলল না উত্তর! মণিপুর ইস্যুতে মুখে কুলুপ মোদি সরকারের

Date:

Share post:

মণিপুর (Manipur) নিয়ে কোনও তথ্যই জানাল না কেন্দ্রীয় সরকার (Central Govt)। চারমাস ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত মণিপুরের হিংসায় ১৬০ জনের মৃত্যু এবং ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। আইন অনুযায়ী বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৫ দিন অন্তর রাষ্ট্রপতির দফতর (President Bhawan) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Union Home Affairs) দফতরে পৌঁছে যায় গোয়েন্দা রিপোর্ট। আর সেই আইন উল্লেখ করে তথ্য জানার অধিকার আইনে (RTI) মণিপুর থেকে আসা তথ্য জানতে চেয়েছিলেন আরটিআই কর্মী ভেঙ্কটেশ নায়েক। যদিও তাঁর আবেদনের কোনও জবাব কেন্দ্রের তরফে মেলেনি বলেই খবর।

ভেঙ্কটেশ নায়েকের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁকে আরটিআইয়ের জবাবে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা, বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক পরিস্থিতি প্রভাবিত করে এমন কোনও তথ্য কোনও নাগিরককে দিতে বাধ্য নয় সরকার। এছাড়াও ভিন দেশ বা একটি রাজ্যের সঙ্গে অপর রাজ্যের সম্পর্ক খারাপ হতে পারে, এমন কোনও তথ্য কোনও নাগরিককে জানাতে বাধ্য নয় কেন্দ্রীয় সরকার। তাঁর আরও অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের তরফেও কোনও তথ্য দেওয়া হয়নি। পাশাপাশি মণিপুর থেকে মোট কতগুলি রিপোর্ট এসেছে তাও স্পষ্ট করে জানানো হয়নি।

তবে স্বরাষ্ট্রভবন যেখানে দেশের অখণ্ডতা, নিরপত্তার কারণ উল্লেখ করেছে, সেখানে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, এ সম্পর্কে তাঁদের দফতরে কোনও তথ্য নেই। আর তাতেই বাড়ছে জল্পনা।

 

 

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...