Wednesday, June 17, 2026

রাজ্যপালের নোটিশ উল্লেখ করে শিক্ষামন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়ার নির্দেশ  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের

Date:

Share post:

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘর্ষের মধ্যেই ফের নতুন বিতর্ক৷ আগামিকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷কিন্তু জানা গিয়েছে, রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের এই বৈঠকে যেতে “বারণ” করেছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা। ইতিমধ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের তরফে সেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘আপনারা আগামিকাল অফিসের অন্য কোনও কাজ করতে বাইরে যেতেই পারেন। কিন্তু বৈঠকে যোগ দেবেন না।’

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে৷ সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ‘আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্যই। তাঁর অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তাঁরই নির্দেশ মেনে কাজ করবেন। সরকার তাঁদের নির্দেশ দিতেই পারে। কিন্তু সেই নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন।জানা গিয়েছে, এদিন বৈঠকে যোগ না দেওয়ার পিছনের ‘কারণ’ হিসাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা ২ সেপ্টেম্বরের রাজভবনের সেই নির্দেশিকার কথাই উল্লেখ করেছেন।

গত ৩১ অগাস্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নেই, পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি নিজেই সেই দায়িত্ব পালন করবেন৷ এরপরেই আবার গত ৪ সেপ্টেম্বর রাজ্যের সঙ্গে আলোচনা না করেই রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল৷ এরপর মঙ্গলবার মধ্যরাতে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্যও নিয়োগ করেন তিনি।

 

 

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...