Saturday, April 11, 2026

মুছে যাচ্ছে ‘ইন্ডিয়া’, বিরোধী জোটের নাম ‘ভারত’ করার প্রস্তাব শশীর

Date:

Share post:

বিরোধী জোটের আতঙ্কে ‘ইন্ডিয়া'(India) নাম মুছে দেশের নাম শুধুই ‘ভারত'(Bharat) রাখতে চলেছে কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। এই পরিস্থিতিতে এবার বিরোধী জোটের জন্য নয়া নাম প্রস্তাব করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)। তিনি বলেন, বিরোধী জোটের নামের কারণেই দেশের নাম বদলাতে উঠে পড়ে লেগেছে সরকার। যদি ইন্ডিয়া জোটের নামে এতই আপত্তি থাকে, তাহলে বিরোধী জোটের নাম পালটে ভারত করে দেওয়া যেতেই পারে। তাহলে হয়তো দেশের নাম পালটানোর এই খেলা থেকে সরে দাঁড়াবে কেন্দ্র(Central)।

দেশের নামের সঙ্গে বিরোধী জোটের নাম বদলের প্রস্তাব দিয়ে এদিন কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “আমরা আমাদের জোটের নাম পালটে ভারত করে দিতেই পারি। আমাদের জোটের নাম হবে ‘Alliance for Betterment, Harmony And Responsible Advancement for Tomorrow’, যার আদ্যাক্ষর মিলিয়ে তৈরি হবে ভারত। তাহলে হয়তো নাম বদলের এই আজব খেলা বন্ধ করবে ক্ষমতাসীন দল।” প্রসঙ্গত, দেশের নামবদলের গুঞ্জন শুরু হতেই আগেও মুখ খুলেছিলেন থারুর। তিনি বলেছিলেন, সংবিধান অনুসারে তো দেশকে ভারত নামে অভিহিত করায় কোনও সমস্যা নেই। কিন্তু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্ডিয়া হিসাবেই দেশের পরিচিতি গড়ে উঠেছে। তাই বিশ্বের দরবারে দেশের যে নাম পরিচিত, সেটাই ব্যবহার করা দরকার। পাশাপাশি দু’টি নামই ব্যবহার করা যেতেই পারে।

উল্লেখ্য, জি২০ শীর্ষবৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র মঙ্গলবার প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে সেই পত্রে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এরপরই এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী ১৮-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনা দানা বেঁধেছে। তবে এই নাম বদলের পিছনে রাজনৈতিক মহলের ধারণা যেহেতু বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া (INDIA Alliance), সেই কারণেই কেন্দ্র সরকার চাইছে দেশের নামটাই ইন্ডিয়া থেকে ভারত করে দেওয়া হোক। এহেন পরিস্থিতিতে বিরোধী জোটের জন্য নতুন নাম সুপারিশ করলেন থারুর।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...