Wednesday, April 8, 2026

অমিতাভ বচ্চনের পর এবার সচিনকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের

Date:

Share post:

অমিতাভ বচ্চনের পর এবার সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ সম্মান দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের পর এবার গোল্ডেন টিকিট তুলে দেওয়া হল  সচিন তেন্ডুলকরকে। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। আগামী অক্টোবর মাসে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। আর এরই মধ‍্যে অমিতাভ বচ্চনের পর সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিন এই নিয়ে বিসিসিআইয়ের তরফ একটি ছবি পোস্ট করে লেখা হয়, “ক্রিকেট এবং জাতির জন্য একটি অনন্য মুহূর্ত! আমাদের বিশেষ অতিথিদের  জন্য গোল্ডেন টিকিট অংশ হিসেবে, এদিন বিসিসিআই সচিব জয় শাহ ভারতরত্ন শ্রী সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট তুলে দিলেন। ক্রিকেটের শ্রেষ্ঠত্ব এবং জাতীয় গর্বের প্রতীক, সচিন তেন্ডুলকারের ক্রিকেটিয় যাত্রা প্রজন্মকে অনুপ্রাণিত করে।”

আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট তৈরি করেছে বিসিসিআই। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পাবেন। বিগ বি-র হাতে প্রথম গোল্ডেন টিকিট তুলে দিয়েছিলেন জয় শাহ। দ্বিতীয় টিকিটটি পেলেন সচিন। শুক্রবার সকালে সচিনের বাড়িতে যান জয়। তাঁর হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেয় বিসিসিআই। এই টিকিট অবশ্য সাধারণ ক্রীড়াপ্রেমীরা পাবেন না। শুধু বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের জন্যই এই টিকিট তৈরি করেছে বিসিসিআই। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে এভাবেই বিশিষ্টদের আমন্ত্রণ জানাচ্ছেন বোর্ড কর্তারা। আগামী ৫ অক্টেবর থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপ।

আরও পড়ুন:রবিবার সুপার ফোরে ভারত-পাক ম‍্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, বিশেষ ব‍্যবস্থা এসিসি-র

 

 

 

 

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...