Friday, June 26, 2026

লোকসভার আগে দেশজুড়ে উপনির্বাচনে NDA-কে টেক্কা দিল INDIA!

Date:

Share post:

লোকসভা ভোটের আগে দেশজুড়ে উপনির্বাচনে বিরাট ধাক্কা খেল ববিজেপি তথা NDA জোট। অন্যদিকে, দুরন্ত পারফরম্যান্স INDIA জোটের। সর্বভারতীয় পর্যায়ে মোদি বিরোধী জোট INDIA তৈরি হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর গোটা দেশে ৭টি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল। যে ৭টি আসনে উপনির্বাচন হয়েছে সেগুলি হল পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি এবং কেরলের পুথুপল্লি।

এই উপনির্বাচন থেকে অন্তত এটা স্পষ্ট হয়েছে কেন্দ্রের বিজেপিকে হারানো সম্ভব। ৭টি আসনের মধ্যে বিজেপি বা NDA জোট জিতেছে ৩টি আসনে। যার মধ্যে দুটি আবার ত্রিপুরার। যেখানে ভোটের নামে প্রহসন হয়েছে। বিরোধীরা গণনা বয়কট করেছে। আর বিরোধী জোট INDIA জোট শরিকরা জিতেছে ৪টি আসনে।

ত্রিপুরার দুটি আসনে জিতেছে বিজেপি। সেই সঙ্গে উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনে জিতেছে। অন্যদিকে, ধূপগুড়িতে জিতেছে তৃণমূল, উত্তরপ্রদেশের ঘোসি আসনে বিজেপির দারাসিং চৌহানকে হারিয়ে জিতেছেন সমাজবাদী পার্টির ভগবতী প্রসাদ, কেরলের পুথুপল্লিতে জিতেছে কংগ্রেস এবং ঝাড়খণ্ডের ডুমরিতে জয় পেয়েছে INDIA জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

বিজেপি যে তিন আসনে জিতেছে তার মধ্যে দুটি ত্রিপুরার। যা নিয়ে তৃণমূল নেত্রী মমতাবন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘ওখানে ভোটই হয়নি। লুঠ হয়েছে।’ উপনির্বাচনের ফলাফল নিয়ে খুশি কংগ্রেসও। কেরলে প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডির ছেলে চাণ্ডি উমেন সেখানে রেকর্ড মার্জিনে জিতেছেন। এদিন ৭টি আসনের ফল প্রকাশের পর কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির শেষের শুরু হয়ে গেছে। যে সাত আসনে ভোট হয়েছে তা ৬টি রাজ্যে ছড়িয়ে। এটা নমুনা হিসাবে ধরলে বোঝা যাবে উত্তরপ্রদেশের মতো রাজ্যেও ওদের পায়ের তলার মাটি সরছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...