Tuesday, April 7, 2026

ছত্রপতি শিবাজির ঐতিহাসিক ‘বাঘনখ’ ফিরছে ভারতে?

Date:

Share post:

ঐতিহাসিক বাঘনখ ফেরত দিতে পারে ব্রিটেন। যে ধারালো বাঘনখ দিয়ে একদা মোগল সেনাপতি আফজল খাঁর বুক চিরে দিয়েছিলেন ছত্রপতি শিবাজি, সেই বাঘনখ এবার ভারতকে ফিরিয়ে দিতে পারে ব্রিটেন। সেদেশের প্রধানমন্ত্রী এখন অনাবাসী ভারতীয় ঋষি সুনক, ফলে এদেশের ঐতিহ্যের সম্পদ ফেরত পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, লোহার তৈরি প্রচণ্ড ক্ষুরধার ঐতিহাসিক অস্ত্রটি বর্তমানে রয়েছে লন্ডনের অ‌্যালবার্ট মিউজিয়ামে। চলতি মাসের শেষেই বাঘনখটি আনতে লন্ডন যাওয়ার কথা মহারাষ্ট্রের সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ারের। মহারাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত জড়িত শিবাজির বাঘনখ ফিরিয়ে আনাকে নিজেদের সাফল্য হিসাবে দেখাতে মরিয়া বর্তমান সরকার। তাই দ্রুত বাঘনখ প্রত্যাবর্তনে সরকারি স্তরে একটি মউ স্বাক্ষর হবে। মন্ত্রী মুঙ্গান্তিওয়ারের কথায়, ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। ওরা বাঘনখটি ফেরত দিয়ে চেয়েছে। হিন্দু ক‌্যালেন্ডার অনুযায়ী, যেদিন শিবাজি আফজল খাঁকে হত‌্যা করেছিলেন, সেই বর্ষপূর্তির দিনই আমরা বাঘনখটি ফিরিয়ে আনার পরিকল্পনা করেছি।

জানা যায়, ১৬৫৯ সালের ১০ নভেম্বর সেনাপতি আফজল খাঁ শিবাজি মহারাজকে হত‌্যার ষড়যন্ত্র করে। সেই চক্রান্তের কথা জেনে আফজলের সঙ্গে সাক্ষাৎপর্বে বাঘনখ দিয়ে আফজল খাঁর বুক চিরে তাকে হত্যা করেন শিবাজি। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমানায় ভারতের এই ঐতিহাসিক সম্পদ পাড়ি দেয় ব্রিটেনে।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াল টিম ইন্ডিয়া, যোগ দিলেন এই তারকা ক্রিকেটার

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...