Friday, June 26, 2026

আমেরিকায় ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন ধোনি, দেখলেন আলকারাজের ম‍্যাচও, ভাইরাল মুহূর্ত

Date:

Share post:

তাঁর ব‍্যক্তিগত জীবন সবসময়ই আড়ালে রাখতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবসরের পর তেমন কোনও আপডেট পাওয়া যায় না। মাঝে মাঝে হয়তো সাক্ষী ধোনির ইনস্টায় উঠে আসে কীভাবে রাঁচিতে নিজের ফার্মে সময় কাটাচ্ছেন মাহি। কিন্তু এদিন ফের ভাইরাল ক‍্যাপ্টেন কুল। কখনও নিউইয়র্কে টেনিস তারকা আলকারাজের খেলা দেখতে তো, কখনও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলায়। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখন আমেরিকায় গিয়েছেন এমএস ধোনি। সেখানে গিয়ে কখনও  ইউএস ওপেন দেখতে যান মাহি। নিউইয়র্কে আলকারাজের কোয়ার্টার ফাইনালে দেখা যায় তাঁকে। আবার ট্রাম্পের সঙ্গে কখনও গল্ফ খেলতেও দেখা যায়।

এদিন যে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন মাহি। নয়া লুকে ধরা দেন ধোনি। মাহি যে গল্ফ কোর্সেও সমান ভাবে স্বচ্ছন্দ, এদিনের আগে সেটা হয়তো তেমন কেউ জানতেন না। অন্যদিকে ট্রাম্প হচ্ছেন যাকে বলে গল্ফ প্রেমী। হোয়াইট হাউসে থাকাকালীনও নিজের প্রাইভেট গল্ফ কোর্সে ঘনঘন চলে যেতেন। তাঁর ব্যক্তিগত গল্ফ কোর্সে এসে খেলে গিয়েছেন বিশ্বের তাবড় তাবড় গল্ফার সহ অন্য ফিল্ডের সেলিব্রেটিরাও। ন্যাশনাল গল্ফ কোর্স বেডমিনিস্টারে গল্ফ খেললেন বিশ্বের দুই অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ধোনির বন্ধু ব্যবসায়ী হিতেশ সাংভি এই ভাইরাল ছবি পোস্ট করেছেন।

এদিন ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দুই তারকাই একসঙ্গে গল্ফ খেলছেন। ধোনির টেকনিকের ওপর নজর রাখছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি।

 

View this post on Instagram

 

A post shared by Hitesh Sanghvi (@hitesh412740)

আরও পড়ুন:অমিতাভ বচ্চনের পর এবার সচিনকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...