Wednesday, June 24, 2026

কার দখলে থাকবে ধূপগুড়ি? আজ গণনা

Date:

Share post:

আজ, শুক্রবার ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগণনা। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। এবারও কি ক্ষমতা দখলে রাখতে পারবে তারা ?নাকি এর দখল নেবে বাম-কংগ্রেস জোট বা তৃণমূল কংগ্রেস ?আজই তা পরিষ্কার হয়ে যাবে।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়েছে ধূপগুড়িতে। এই নির্বাচন নিছকই একটা উপনির্বাচন হলেও লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। কারণ উত্তরের রাজনীতির নিরিখেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোটগণনার মধ্যে দিয়ে।
শুক্রবার জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গণনা হবে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলবে গণনা। গণনা শুরু হবে সকাল ৮ টা থেকে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। এছাড়াও থাকছে ত্রিস্তরীয় বলয়।
প্রসঙ্গত,১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়।এরপর ২০১৯-এ গেরুয়া ব্রিগেডের দখলেই যায় জলপাইগুড়ি লোকসভা। যার ৭ টি বিধানসভার একটি হল ধূপগুড়ি। এই কেন্দ্রে ১৭ হাজার ৭৬৬ ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে আসনটি ধরে রাখে বিজেপি।কিন্তু বিজেপি বিধায়কের মৃত্যুতে এবার উপনির্বাচন হল ধূপগুড়িতে। ময়দানে এবার ৩ পক্ষ।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...