Sunday, April 5, 2026

তৃণমূলের ধূপগুড়ি জয়: বাংলায় INDIA মানেই TMC, দাবি কুণালের! CPM শ.য়তানের দা.লাল, কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

উপনির্বাচনে ধূপগুড়ি আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। অন্যদিকে সিপিএমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূলের নির্মলচন্দ্র রায় যেখানে ৯৬ হাজার ৯৬১টি ভোট পেয়েছেন, সেখানে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩ হাজার ৬৬৬। বিজেপির তাপসী রায় পেয়েছেন, ৯২ হাজার ৬৪৮টি ভোট। তৃণমূলের জয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ফারাক ৪ হাজার ৩১৩ ভোটের।

কিন্তু এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্যে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় খড়কুটোর মতো উড়ে গিয়েছেন। তাঁর জানানত বাজেয়াপ্ত হয়েছে। এবারও বামের ভোট গিয়েছে রামে। কিন্তু সিপিএম ও কংগ্রেস কেন্দ্রের মোদি বিরোধী INDIA জোটের শরিক হয়েও জোট ধর্ম পালন করেনি। প্রচারে গিয়ে মহম্মদ সেলিম, অধীর চৌধুরী যৌথ সমাবেশ করে তৃণমূলকে আক্রমণ করেছিলেন। হাল যা হওয়ার তাই হয়েছে। জিততে পারবে না জেনেও বিজেপির সুবিধা করে দিতে প্রার্থী দিয়েছিল বামেরা, তাদের সমর্থন করেছিল এই রাজ্যের অধীর কংগ্রেস। এই রিপোর্ট দিল্লিতে যাবে। কংগ্রেস হাইকমান্ড দেখবে। ফলে লোকসভা ভোটে এ রাজ্যে কংগ্রেসের লড়াইটা আরও কঠিন হয়ে যাবে না।

অন্যদিকে, এদিন ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল বের হওয়ার পর স্বভাবসিদ্ধ ভাবেই সিপিএম ও এ রাজ্যের অধীর কংগ্রেসকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “বাংলায় TMC মানেই INDIA. INDIA মানেই TMC. CPM লজ্জা হয় না?”। একইসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নির্লজ্জ্ব-বেহায়া বলেও সম্মোধন করেন কুণাল।

আরও পড়ুন- দ.লিত বলেই আমন্ত্রিত নন! জি-২০’র নৈশভোজে খাড়গেকে না ডাকায় বি.স্ফোরক কংগ্রেস

আবার দলের ফলাফলে উচ্ছ্বসিত হলেও INDIA’ শরিক দুই দল, কংগ্রেস ও সিপিএমের পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। টুইটারে তিনি লেখেন, ‘INDIA জোটের প্রকাশ্য বিরোধিতার শাস্তি পেলেন বাম-কংগ্রেসের রাজ্য নেতারা। পঞ্চায়েতের সাময়িক উত্থানে ইতি পড়ল উপনির্বাচনে। উপরওয়ালা শয়তানের আগে শয়তানের দালালদের শাস্তি দেন।”

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...