Monday, April 6, 2026

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া?

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর। সকাল থেকে এখনও অবধি সূর্যের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উইকএন্ডেও বৃষ্টি থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ।

আরও পড়ুনঃ চিন, রাশিয়ার পর এ বার জি২০ সম্মেলনে আসছেন না স্পেনের প্রেসিডেন্টও, জানালেন কারণও
হাওয়া অফিস সূত্রের খবর,আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে আজ দিনভর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আজ কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে বেলা গড়ালে সূর্যের মুখ দেখা যেতেও পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২০.২ মিলিমিটার।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...