Tuesday, June 23, 2026

চিন, রাশিয়ার পর এ বার জি২০ সম্মেলনে আসছেন না স্পেনের প্রেসিডেন্টও, জানালেন কারণও

Date:

Share post:

প্রথমবার ভারতে আয়োজিত হচ্ছে জি-২০ সম্মেলন। শুক্রবার থেকেই দিল্লিতে শুরু হবে রাষ্ট্রপ্রধানদের সম্মেলন। কিন্তু তার আগে ফের ধাক্কা। রাশিয়া , চিনের পর এবারের সম্মেলনে ভারতে আসতে পারছেন না স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ।কোভিড আক্রান্তের কারণেই হাজির হতে পারছেন না তিনি। নিজেই নিজের কোভিড আক্রান্তের খবর প্রকাশ করেন পেদ্রো সাঞ্চেজ। এক্স হ্যান্ডেলে স্পেনের প্রেসিডেন্ট জানান, “আজকে দুপুরেই জানতে পারলাম আমি কোভিড আক্রান্ত। তাই দিল্লিতে গিয়ে জি-২০ সম্মেলনে যোগ দিতে পারব না। তবে আমি ভাল আছি।” সাঞ্চেজের পরিবর্তে স্পেনের ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো, এবং বিদেশমন্ত্রী ও অর্থমন্ত্রী এই সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুনঃ জি২০ সম্মেলন: বিশ্বনেতাদের চোখে সেরা হয়ে উঠতে সাজো সাজো রব রাজধানীতে!কার্যত লকডাউনে জেরবার আমজনতা
ইতিমধ্যেই নানা কারণে জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই তালিকায় যোগ হল পেদ্রো সাঞ্চেজের নামও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগদান নিয়েও সংশয় দেখা দিয়েছিল। দিন কয়েক আগেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। তারপর থেকেই মার্কিন প্রেসিডেন্টের জি২০ সম্মেলনে যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়। যদিও বৃহস্পতিবারই তিনি জানান, তিনি সম্মেলনে যোগ দেবেন। তবে তাঁর স্ত্রী আসতে পারছেন না। এবার স্পেনের প্রেসিডেন্ট উপস্থিত হতে না পারায় ফের ধাক্কা খেল জি ২০-এর শীর্ষ সম্মেলন।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...