Friday, April 3, 2026

হরিদেবপুরে নির্যাত.নকাণ্ডে গ্রে.ফতার হোমের রাঁধুনি সহ মোট ৩

Date:

Share post:

হরিদেবপুরের হোমে দৃষ্টিহীন নাবালিকাদের নির্যাতনের ঘটনায় গ্রেফতার করা হল হোমের রাঁধুনিকেও। ধৃতের নাম বাবলু কুণ্ডু। বৃহস্পতিবার রাতভর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এ নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।

আরও পড়ুনঃহরিদেবপুরে পরিত্যক্ত জমিতে উদ্ধার বো.মা! কারণ নিয়ে ধোঁয়াশা

নাবালিকাদের নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছিল হোমের অধ্যক্ষ এবং সেক্রেটারিকে। ধৃত সেক্রেটারির নাম জীবেশ দত্ত। তিনি হোমের প্রতিষ্ঠাতাও বটে। তবে অধ্যক্ষ মহিলা হওয়ায় তাঁর নাম প্রকাশ করেনি পুলিশ। হরিদেবপুরের এই হোমে মূলত দৃষ্টিহীনদের বাস। থাকার ব্যবস্থার পাশাপাশি শিক্ষাদানের ব্যবস্থাও রয়েছে এই হোমে।

হোমেরই বেশ কয়েক জন নাবালিকাকে নির্যাতনের অভিযোগ ওঠার পর শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের কাছে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ জানায় হোমেরই দুই নাবালিকা। পুলিশের কাছে যে এফআইআর করা হয়েছিল, সেখানে হোমের অধ্যক্ষ, সেক্রেটারি এবং রাঁধুনির নাম রয়েছে। দু’জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এ বার রাঁধুনিকে গ্রেফতার করা হল। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হোমের দু’টি ঘর থেকে মোট ৪০ জনকে অন্যত্র সরানো হয়েছে। তাদের মধ্যে একটি ঘর থেকে ৩২ জনকে, অন্য ঘর থেকে আট কিশোরীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। হরিদেবপুরের এই হোম শুধু নাবালিকা নয়, ৩৮ জন দৃষ্টিহীন বালকেরও ঠিকানা। এখানে মূলত ঝাড়খণ্ড, গিরিডি থেকে বাচ্চারা আসে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...