Saturday, June 6, 2026

জমি জটে রাজ্যে আটকে রেলের একাধিক প্রকল্প, মমতাকে চিঠি রেলমন্ত্রীর

Date:

Share post:

অনুমোদন পাওয়ার পরেও জমি জটে রাজ্যে আটকে রেলের ৬১ টি প্রকল্প। কোথাও কাজ শুরু হয়েও থমকে গিয়েছে তো কোথাও শুরুই করা যায়নি কাজ। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় জমি জোগাড় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Baishnaw)। সূত্রের খবর, দিন দুয়েক আগেই নবান্নে(Nabanna) পাঠানো হয়েছে এই চিঠি। তাতে আটকে থাকা রেল প্রকল্পগুলির জন্য জমির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন রেলমন্ত্রী(Rail Minister)।

রেল সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা এবং সমীক্ষা সম্পন্ন হয়ে গেলেও শুধুমাত্র জমির সমস্যায় আটকে রয়েছে রেলের ৬১ টি প্রকল্প। যার মধ্যে ৪১টি রেল প্রকল্পের কাজ এখনও শুরুই করা যায়নি। আর ২০টি প্রকল্পের কাজ থমকে গিয়েছে। এই তালিকায় রয়েছে নামখানা-চন্দ্রনগর, চন্দ্রনগর-বকখালি, তারকেশ্বর-ধনেখালি, আরামবাগ-চাঁপাডাঙ্গা, কাটোয়া-মন্তেশ্বর, বজবজ-পূজালি, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ, পূজালি-বাখরহাট, মন্তেশ্বর-মেমারি, ডানকুনি-ফুরফুরা রেল প্রকল্প ইত্যাদি। শুরুর পরেও মাঝপথে বন্ধ রয়েছে কাকদ্বীপ-বকখালি, তারকেশ্বর-ফুরফুরা, নন্দীগ্রাম-কান্দিয়ামারি, নন্দকুমার-বলাইপান্ডার মতো ২০টি প্রকল্পের কাজ।

নবান্নকে পাঠানো চিঠিতে রেলমন্ত্রীর দাবি, এ রাজ্যে প্রকল্পে গতি আনতে রেল তৎপর। ‘প্রমাণ হিসেবে’ সেখানে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন রেল প্রকল্পে মোট প্রায় ৫১ হাজার কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে চলতি বাজেটেই বরাদ্দ হয়েছে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। তবে জমি জটে প্রকল্পগুলি আটকে থাকায় দ্রুত এই সমস্যা সমাধানের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...