Thursday, March 19, 2026

রবিবার সুপার ফোরে ভারত-পাক ম‍্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, বিশেষ ব‍্যবস্থা এসিসি-র

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে খেলতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম‍্যাচের মতন এই ম্যাচও ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই এবার নিয়মে বদল করার সিদ্ধান্ত নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

জানা যাচ্ছে, সুপার ফোরের ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে বৃষ্টি পড়ছে কলম্বো শহরে, যার ফলে অনুশীলন ব্যাহত হয়েছে ভারতের। ফলে রবিবার বৃষ্টি হলে আবারও ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে পারে। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম‍্যাচ রবিবার বৃষ্টির কারণে ভেস্তে গেলে সোমবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে-তে খেলাটি পুনরায় চালু হবে। ম্যাচের যে পর্যায় থেকে খেলাটি বন্ধ হবে, সেই পর্যায় থেকেই রিজার্ভ ডে-তে খেলা শুরু হবে। অর্থাৎ সোমবার এই ম্যাচ খেলা হবে। সুপার ফোরের লড়াইয়ে ইতিমধ্যেই একটা ম্যাচ জিতে গিয়েছে পাকিস্তান।বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে তারা। এবার ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় দলে ফিরতে পারেন কেএল রাহুল।

রবিবার কী হবে? ভারত-পাক ম্যাচ কি আদৌ করা যাবে? আবহওয়া দফতরের-এর পূর্বাভাস অনুসারে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। রাতের দিকে তা বেড়ে হতে পারে ৫২ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪- ২৫ ডিগ্রির মধ্যে। তবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশ বেশি থাকবে। ফলে ক্রিকেটারদের চোট পাওয়ার ঝুঁকি থাকতে পারে।

আরও পড়ুন:ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, এমবাপে, নেই রোনাল্ডো

 

 

 

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...