Wednesday, March 25, 2026

INDIA’তে ডাক না পেয়ে ক্ষুব্ধ JD(S) বিজেপির সঙ্গে NDA জোটে

Date:

Share post:

ইন্ডিয়া জোটে(INDIA Alliance) আমন্ত্রণ না পেয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন জেডি(এস) প্রধান এইচ ডি দেবেগৌড়া। এবার ২০২৪ এর নির্বাচনের লক্ষ্যে বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিলেন তিনি। যোগ দিলেন এনডিএ জোটে। অবশ্য জেডি(এস)-এর এনডিএ জোটের আভাস আগেই দিয়েছিলেন দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী(HD Kumarswami)। সেইমতো এবার বিরোধী শিবিরে ‘ব্রাত্য’ হয়ে নির্বাচনী অঙ্কে ফায়দা তুলতে এনডিএতে(NDA) যোগ দিল কন্নড় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দল। জানা যাচ্ছে, লোকসভায় বিজেপির সঙ্গে জোট বেঁধে কর্নাটকে লড়বে তারা।

লোকসভা নির্বাচনে মাথায় রেখে বিরোধীরা জোটবদ্ধ হলেও সেই জোটে আমন্ত্রণ জানানো হয়নি জেডিএসকে(JDS)। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ ছিলেন কুমারস্বামী। প্রকাশ্যে জানিয়েছিলেন, ওরা আমাদের গুরুত্ব দেয় না। এবং সুযোগ তৈরি হলে জেডিএস যে এনডিএ-তে যোগ দেবে সেকথাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। সেইমতো লাভ ক্ষতি হিসেব করে এনডিএ-তে যোগ দিল জেডিএস। তবে এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক মহলের ধারণা, কর্নাটকে বিধানসভা নির্বাচনে চুড়ান্ত ভরাডুবির পর নিজেদের ভোটব্যাংক পুনরুদ্ধার করতে উঠে পড়ে লেগেছে জেডিএস। জেডিএস (JDS) শীর্ষ নেতৃত্ব মনে করেন, বিজেপির সঙ্গে জোট করলে সেরাজ্যে কংগ্রেসকে হারানো সম্ভব। সেকারণেই লোকসভার আগে তাঁরা ভিড়ছেন গেরুয়া শিবিরে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার(HD Deve Gowda) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যক্তিগত সম্পর্ক ভাল। সেই সম্পর্ককে কাজে লাগিয়েই জোটের জমি তৈরি হয়েছে। কুমারস্বামী ইতিমধ্যেই মোদি এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করে জোট বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্নাটকের ২৮টি আসন নিয়ে আসনরফাও মোটামুটিভাবে হয়ে গিয়েছে। ২৮ আসনের মধ্যে ৫টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছে জেডিএস। এই পাঁচ আসনে বেশ শক্তিশালী জেডিএস। বিজেপিও প্রাথমিকভাবে জেডিএসকে ওই ৫ আসন ছাড়তে রাজি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে পর্যন্ত নিজেকে প্রবলভাবে বিজেপি (BJP) বিরোধী বলে দাবি করতেন দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী। বিরোধী শিবিরের সব বৈঠকে থাকত তাঁর দল। এমনকী কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করে গিয়েছিলেন দেবেগৌড়ার ছেলে তথা জেডিএসের বর্তমান সুপ্রিমো এইচডি কুমারস্বামী। কিন্তু কন্নড়ভূমে পালাবদল হতেই সুর বদলে গিয়েছে তাঁদের।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...