Saturday, April 4, 2026

দ.লিত বলেই আমন্ত্রিত নন! জি-২০’র নৈশভোজে খাড়গেকে না ডাকায় বি.স্ফোরক কংগ্রেস

Date:

Share post:

জি ২০ সম্মেলনের (G20) ঠিক প্রাক্কালে শনিবারই নৈশভোজের (Dinner) আয়োজন করেছেন রাষ্ট্রপতি (President)। দিল্লির প্রগতি ময়দান কমপ্লেক্সের ‘ভারত মন্ডপমে’ হাজির হবেন আমন্ত্রিতরা। আর সেখানেই আমন্ত্রণ পেলেন না কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে কেন আমন্ত্রণ পেলেন না মল্লিকার্জুন? তামিলনাড়ুর কংগ্রেস নেতা মোহন কুমারমঙ্গলের (Mohan Kumarmangal) অভিযোগ, শুধুমাত্র দলিত হওয়ার কারণেই আমন্ত্রণ পাননি খাড়গে।

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে, তাতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীরা আমন্ত্রণ পেলেও, আমন্ত্রণ পাননি মল্লিকার্জুন খাড়গে। এমনটাই দাবি করা হয়েছে খাড়গের অফিসের তরফে। তবে কংগ্রেস নেতার অফিসের তরফে জানানো হয়েছে, জি-২০ নৈশভোজে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের সবথেকে বড় বিরোধী রাজনৈতিক দলের সভাপতি। তবে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা আমন্ত্রণ পেলেও খাড়গেকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আর এমন প্রশ্ন ওঠার পরই কার্যত চাপে পড়ে কেন্দ্রের সাফাই, শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের সব দফতরের মন্ত্রী, শীর্ষস্তরের আমলা, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের। সেই সঙ্গে ওই নৈশভোজে আমন্ত্রিত ৫০০ জন শিল্পপতি। সেই তালিকায় রাজনৈতিক নেতাদের কোনও ঠাঁই নেই।

তবে, বিদেশি নেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজ ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে উল্লেখ করা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকার দেশের নাম ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। মোদি বিরোধী জোটের নাম ‘ ইন্ডিয়া’ হওয়ায়, সরকারের এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন বিরোধীরা।

 

 

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...