Wednesday, June 24, 2026

ধূপগুড়িতে জামানত জব্দ হয়েছে, তবু লজ্জা নেই সেলিমের! কটাক্ষ কুণালের

Date:

Share post:

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস।সিপিএম-কংগ্রেস একজোট হয়ে ভোট কাটার খেলায় নেমেও হালে পানি পায়নি। বরং সিপিএমের জামানত জব্দ হয়েছে। এই প্রসঙ্গে সিপিএমকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুক্রবার কুণাল বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় বড় কত কথা। তাতেও তো শেষ রক্ষা হলো না। ধুপগুড়ি তো হাত ছাড়া হলো বিজেপির।মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূলকে। ভরসা রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের উন্নয়নে।

ধুপগুড়িতে সিপিএমের ভরাডুবি নিয়ে কুণালের সাফ কথা, ভোট কেটে বিজেপিকে সাহায্য করতে মাঠে নেমেছিল সিপিএম। এই সিপিএম বিজেপির দালাল। সিপিএম-কংগ্রেস একজোট হয়ে ভোট কাটতে ময়দানে নেমেছিল।মহম্মদ সেলিমের লাজ লজ্জা নেই। জামানত জব্দ হয়েছে। তারপরও বড় বড় কথা বলেন। এরা মানুষের কাছ থেকে শিক্ষা নেয় না। ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচন থেকে এদের হার শুরু।সবসময়ই বলে যে হার থেকে শিক্ষা নিচ্ছি। আজও সেই শিক্ষা নিয়ে উঠতে পারেনি সিপিএম।

কুণালের কটাক্ষ, এই সেলিম, এই সিপিএম মানুষের কাছ থেকে পরিত্যক্ত। শুধুমাত্র বাংলায় নয়, ত্রিপুরার দিকে তাকান।সিপিএম বাংলায় ভোট কেটে বিজেপিকে সাহায্য করার জন্য জোট করেছিল, অথচ ত্রিপুরায় সিপিএমের সিটই কেড়ে নিয়েছে বিজেপি। সিপিএম ত্রিপুরায় নিজেদের সিট ধরে রাখতে পারেনা, তবু লজ্জা নেই। আর এই বাংলায় বিজেপির সিট কেড়ে নিচ্ছে তৃণমূল।কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় কমিশন! অবাধে ভোট হয়েছে। ধুপগুড়ির মানুষ তৃণমূলের উন্নয়নে দুহাত ভরে আশীর্বাদ করেছে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...